ঢাকাSaturday , 8 November 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিপিএলে বড় চমক নিয়ে আসছে রংপুর রাইডার্স

BDKL DESK
November 8, 2025 5:47 pm
Link Copied!

আগামী ১৯ ডিসেম্বর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। পাঁচ দলের অংশগ্রহণে এবারের বিপিএলকে সামনে রেখে আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট। এরই মধ্যে টুর্নামেন্ট ঘিরে নিজেদের প্রস্তুতি শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। দেশি ক্রিকেটারদের পাশাপাশি বিদেশিদের দিকেও নজর রয়েছে তাদের।

এবারের বিপিএলে পাঁচ দলের মধ্যে নতুন যোগ দিয়েছে তিনটি ফ্র্যাঞ্চাইজি। তবে বিপিএলের পুরোনো ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে টিকে আছে শুধু রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। সরাসরি চুক্তিতে সাইফ হাসান ও তাসকিন আহমেদকে এরই মধ্যে দলে ভিড়িয়ে বড় চমক দিয়েছে ঢাকার ফ্র্যাঞ্চাইজিটি। পিছিয়ে নেই বিপিএলের একবারের শিরোপা জয়ী দল রংপুর রাইডার্সও।

আসন্ন আসরের জন্য রংপুর রাইডার্স নুরুল হাসান সোহানের পাশাপাশি মুস্তাফিজুর রহমানকে দেশি ক্রিকেটার হিসেবে দলে ভিড়িয়েছে। বিদেশিদের মধ্যে পাকিস্তান থেকে রয়েছেন খুশদিল শাহ, ফাহিম আশরাফ ও আকিব জাভেদের মতো ক্রিকেটাররা। এ ছাড়া ইংল্যান্ডের তারকা ক্রিকেটার ডেভিড মালান ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার কাইল মায়ার্সকেও নিজেদের ডেরায় ভিড়িয়েছে রংপুর।

এ ছাড়া কোচিং স্টাফও চূড়ান্ত করে ফেলেছে রংপুর। দলটির ডাগ আউটে এবারও দেখা যাবে মিকি আর্থারকে। গ্লোবাল সুপার লিগ থেকে শুরু করে বিপিএলের গত কয়েক আসরে দলটির প্রধান কোচের দায়িত্ব সামলেছেন তিনি। এবারও আর্থার থাকছেন দলটির সঙ্গে। তার সঙ্গে সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল, ব্যাটিং কোচ শাহরিয়ার নাফিস, স্পিন বোলিং কোচ হিসেবে থাকছেন মোহাম্মদ রফিক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।