ঢাকাSunday , 28 December 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিপিএলে খেলতে এসে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিলেন পাকিস্তানি তারকা

BDKL DESK
December 28, 2025 10:14 pm
Link Copied!

পাকিস্তান জাতীয় দলের সাবেক অলরাউন্ডার ইমাদ ওয়াসিম বিপিএলের নিয়মিত মুখ। এবারের আসরেও খেলছেন ঢাকা ক্যাপিটালসের হয়ে। মৌসুমে ঢাকার প্রথম ম্যাচে রাজশাহীর বিপক্ষে দারুণ বোলিং করে ৩ উইকেট শিকার করে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাও রেখেছেন। আর সেই ম্যাচের পরের দিন দিয়েছেন চমকে ওঠার মতো খবর। স্ত্রী শানিয়া আশফাকের সঙ্গে ইমাদের ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটতে যাচ্ছে।

৩৭ বছর বয়সী ইমাদ ওয়াসিম জানিয়েছেন, তিনি বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেছেন। ইনস্টাগ্রামে দেওয়া এক ব্যক্তিগত বার্তায় এই কঠিন সময়ে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানান ইমাদ এবং ভক্ত ও গণমাধ্যমকে তাদের পুরোনো একসঙ্গে তোলা ছবি শেয়ার না করার আহ্বান জানান।

ইমাদ লেখেন, ‘অনেক ভেবে এবং গত কয়েক বছরে বারবার এমন কিছু দ্বন্দ্বের মুখোমুখি হওয়ার পর, যেগুলোর সমাধান সম্ভব হয়নি, আমি বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেছি। সবাইকে আন্তরিকভাবে অনুরোধ করছি আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করতে এবং পুরোনো দম্পতির ছবি ব্যবহার বা শেয়ার করা থেকে বিরত থাকতে।’

৩৭ বছর বয়সী এই ক্রিকেটার আরও অনুরোধ করেন, ভবিষ্যতে যেন সানিয়াকে তার স্ত্রী হিসেবে উল্লেখ না করা হয় এবং বিষয়টি নিয়ে কোনো ধরনের জল্পনা বা ভ্রান্ত তথ্য ছড়ানো থেকে বিরত থাকা হয়।
তিনি বলেন, ‘আমি সবাইকে অনুরোধ করছি কোনো বিভ্রান্তিকর গল্পে জড়াবেন না বা সেগুলো বিশ্বাস করবেন না। এই ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে কাউকে হেয় করা বা অন্যদের জড়ানোর চেষ্টা করা হলে প্রয়োজনে আইনি পথে তার মোকাবিলা করা হবে।’

ইমাদ তাদের সন্তানদের বিষয়েও কথা বলেন এবং একজন বাবা হিসেবে নিজের দায়িত্বের কথা পুনর্ব্যক্ত করেন, ‘সন্তানদের ব্যাপারে আমি তাদের বাবা হিসেবেই থাকব এবং পূর্ণ দায়িত্ব ও যত্ন নিয়ে তাদের দেখভাল করে যাব। এই বিবৃতিতে তিনি সমর্থকদের বোঝাপড়া ও সম্মানের জন্য ধন্যবাদ জানান।

উল্লেখ্য, ইমাদ ওয়াসিম ও সানিয়া আশফাক ২০১৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং তাদের তিনটি সন্তান রয়েছে।
বাঁহাতি স্পিনার ইমাদ পাকিস্তানের হয়ে ৫৫টি ওয়ানডে ও ৭৫টি টি–টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ওয়ানডেতে তিনি ৯৮৬ রান করার পাশাপাশি ৪৪টি উইকেট নিয়েছেন, আর টি–টোয়েন্টিতে করেছেন ৫৫৪ রান এবং শিকার করেছেন ৭৩টি উইকেট।

গত বছর ডিসেম্বরে ইমাদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে খেলে বেড়াচ্ছেন এই অলরাউন্ডার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।