ঢাকাThursday , 1 January 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিপিএলে এক ম্যাচেই রেকর্ডের ছড়াছড়ি

BDKL DESK
January 1, 2026 10:46 pm
Link Copied!

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট টাইটান্স বনাম ঢাকা ক্যাপিটালসের মধ্যকার ম্যাচে চার-ছক্কার ফুলঝুরির পাশাপাশি দেখা গেছে রেকর্ডের বন্যা। ঢাকা ক্যাপিটালসের শামীম হোসেন পাটোয়ারী মাত্র ৪৩ বলে ৮১ রানের চোখ ধাঁধানো এক ইনিংস খেলে ম্যাচটি রোমাঞ্চকর করে তুললেও শেষ পর্যন্ত জয় পেয়েছে সিলেট। তবে পুরো ম্যাচজুড়ে দুই দলের একাধিক ক্রিকেটার গড়েছেন নতুন সব রেকর্ড।
সাকিবকে ছাড়িয়ে আমিরের নতুন উচ্চতা
সিলেটের হয়ে ইনিংসের প্রথম ওভারে বল করতে এসেই মেইডেন করেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে এটি আমিরের ২৮তম মেইডেন ওভার। এরই মাধ্যমে তিনি ছাড়িয়ে গেছেন বাংলাদেশের কিংবদন্তি সাকিব আল হাসানকে (২৭টি মেইডেন)। টি-টোয়েন্টির ইতিহাসে এখন আমিরের চেয়ে বেশি মেইডেন রয়েছে কেবল সুনীল নারিনের (৩৩টি)।

জুটি ও ক্যাচের নতুন রেকর্ড
সিলেটের ইনিংসে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন পারভেজ হোসেন ইমন ও সাইম আইয়ুব। তৃতীয় উইকেটে তাদের ৬৩ রানের জুটিটি সিলেট টাইটান্সের ইতিহাসে এই উইকেটে সর্বোচ্চ। এছাড়া আজমতউল্লাহ ওমরজাই ও ইথান ব্রুকসের গড়া ৫১ রানের জুটিটি সিলেটের হয়ে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ড।

অন্যদিকে, ফিল্ডিংয়ে নতুন রেকর্ড গড়েছেন ঢাকা ক্যাপিটালসের সাব্বির রহমান। রনি তালুকদার ও ইমনের ক্যাচ লুফে নিয়ে তিনি ঢাকার হয়ে সর্বোচ্চ ৮টি ক্যাচের মালিক হয়েছেন, যা আগে ছিল তানজিদ হাসান তামিমের (৭টি)। পাশাপাশি সিলেটের রনি তালুকদারও এক ইনিংসে দুটি ক্যাচ নিয়ে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে রেকর্ড গড়েন।

শামীমের হার না মানা লড়াই ও ঢাকার ব্যাটিং রেকর্ড
দল পরাজিত হলেও ব্যাট হাতে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন শামীম পাটোয়ারী। সাব্বির রহমানকে নিয়ে ষষ্ঠ উইকেটে ৪৬ রান এবং শেষ দিকে তাসকিন আহমেদকে নিয়ে নবম উইকেটে ৫১ রানের দুটি রেকর্ড জুটি গড়েন তিনি। নবম উইকেটে শামীম-তাসকিনের এই জুটিটি ঢাকা ক্যাপিটালসের ইতিহাসে সর্বোচ্চ।

ওমরজাইয়ের লজ্জার রেকর্ড
ব্যাট হাতে সিলেটের হয়ে দ্রুততম রান সংগ্রহের নানা রেকর্ড গড়া আজমতউল্লাহ ওমরজাই আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) বল হাতে ছিলেন একেবারেই বিবর্ণ। ৪ ওভারে ৪০ রান খরচ করে তিনি সিলেটের জার্সিতে সবচেয়ে খরুচে বোলারের ‘লজ্জার’ রেকর্ডে মেহেদী হাসান মিরাজকে ছাড়িয়ে গেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।