ঢাকাTuesday , 30 December 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিপিএলের স্থগিত ম্যাচ দুটি হবে রবিবার

BDKL DESK
December 30, 2025 10:33 pm
Link Copied!

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের গতকালের দুটি স্থগিত করা হয়। পরে জানানো হয় ম্যাচ দুটি আজ অনুষ্ঠিত হবে। কিন্তু রাতে বিসিবি বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার সাধারণ ছুটির দিনে কোনো ম্যাচ হবে না। মঙ্গলবারের স্থগিত ম্যাচগুলি হবে আগামী রবিবার।

প্রথম ম্যাচটিতে মুখোমুখি হওয়ার কথা ছিল সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালসের, দ্বিতীয় ম্যাচের দুই প্রতিপক্ষ ছিল রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। এই ম্যাচ দুটি এখন হবে রবিবার সিলেটেই। তার আগে আগামীকাল বৃহস্পতিবার আর শুক্রবারের ম্যাচ গুলোর সূচি আগের মতোই থাকবে।

টুর্নামেন্টের সিলেট পর্ব শেষ হওয়ার কথা ছিল শুক্রবারই। চট্টগ্রাম পর্ব শুরুর হওয়ার কথা সোমবার। এখন পরিবর্তিত সূচিতে রবিবারও সিলেটে খেলা থাকায় চট্টগ্রাম পর্ব পিছিয়ে যাবে নিশ্চিতভাবেই। বিসিবি জানিয়েছে, পরিবর্তিত নতুন সূচি পরে জানানো হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।