ঢাকাFriday , 16 January 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিপিএলের স্থগিত ম্যাচের টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকরা

BDKL DESK
January 16, 2026 10:05 pm
Link Copied!

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শুক্রবার জানিয়েছে, ১৫ জানুয়ারির বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি–টোয়েন্টি ম্যাচগুলোর জন্য যারা টিকিট কিনেছিলেন, তারা টিকিটের মূল্য ফেরত পাওয়ার সুযোগ পাবেন।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়, টিকিট ফেরতের জন্য দর্শকদের অফিসিয়াল টিকিটিং ওয়েবসাইট gobcbticket.com.bd এ তে গিয়ে রিফান্ড ক্লেইম করার সুযোগ থাকছে।

এদিকে, ১৬ জানুয়ারির ম্যাচগুলোর জন্য কেনা টিকিট পুনঃনির্ধারিত সূচি অনুযায়ী একই দিনের ম্যাচে বৈধ থাকবে বলেও জানিয়েছে বোর্ড।

এছাড়া, শুক্রবারের ম্যাচগুলোর টিকিট অনলাইনে বিক্রি অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।