ঢাকাTuesday , 13 January 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিপিএলের সিলেট পর্ব শেষে ব্যাটে-বলে শীর্ষে যারা

BDKL DESK
January 13, 2026 10:47 pm
Link Copied!

শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আলোচিত সিলেট পর্ব। এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়ার্স, চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটানস। লো-স্কোরিংয়ের দুর্নাম কিছুটা ঘুঁচলেও এখনও কোনও দল দলীয় দুইশ’ রান করতে পারেনি। তবে বিদেশিদের ছাপিয়ে ব্যাটে-বলে উজ্জ্বল দেশি ক্রিকেটাররাই। বিশেষ করে পেসাররা। এরই মধ্যে এক আসরে রেকর্ড তিনটি হ্যাটট্রিক হয়েছে।
নানা বাধা, রাজনৈতিক সংকট, অনিশ্চয়তা, ভেন্যু পরিবর্তন ও মাঝপথে থমকে যাওয়ার মতো ঘটনার সাক্ষী এবারের বিপিএল-সিজন টুয়েলভ।

প্রথমবার ঢাকার বাইরে থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট দীর্ঘ ১৮ দিন পর সিলেট পর্বের সমাপ্তি ঘটিয়েছে। লিগ পর্বের ২৪টি ম্যাচই অনুষ্ঠিত হয়েছে এক ভেন্যুতে।

সম্প্রচারের সঙ্গে ধারাভাষ্যের মান বাড়লেও দর্শক উপস্থিতি কমেছে। প্রথম কয়েক দিনের হাউজফুল অবস্থা শেষদিকে রূপ নিয়েছে শূন্য গ্যালারিতে, যার বড় কারণ শৈত্যপ্রবাহ।

মাঠেও তেমন উত্তাপ ছড়াতে পারেননি ক্রিকেটাররা, বিশেষ করে ব্যাটাররা। ৪৮ ইনিংসের কোনোটি দুইশ’ রান ছাড়াতে পারেনি, যা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অবিশ্বাস্য। তবে এটাই বাংলাদেশের বাস্তবতা। এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় স্কোর চট্টগ্রামের ১৯৮ রান।

ছয় দলের টুর্নামেন্টে ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট। টানা তিন হ্যাটট্রিক হারের পরও প্লে-অফ খেলা অনেকটাই নিশ্চিত সাবেক চ্যাম্পিয়ন রংপুরের। আর চার পয়েন্ট নিয়ে বিদায়ের প্রহর গুনছে ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস।

আরও এক জায়গায় এবার বিপিএল ব্যতিক্রমী-মানহীন ও ফ্লপ বিদেশি ক্রিকেটাররা। ব্যাটার ও বোলারদের পরিসংখ্যান সেটাই বলছে। আরও বিস্ময়কর বিষয় হলো, শীর্ষ রান সংগ্রাহক জাতীয় দলের বাইরের ক্রিকেটার সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, যার দখলেই এখন পর্যন্ত আসরের একমাত্র সেঞ্চুরি।

বোলারদের শীর্ষ পাঁচে শতভাগ দেশীয় আধিপত্য। সর্বোচ্চ ১৪ উইকেট নিয়ে তালিকার শীর্ষে নোয়াখালীর পেসার হাসান মাহমুদ। শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও রিপন মন্ডলের শিকার সমান ১৩ উইকেট। আসরের একমাত্র ফাইফারসহ নাসুম আহমেদের নামের পাশে রয়েছে ১২ উইকেট।

ইতিহাসে প্রথমবার এক টুর্নামেন্টে হয়েছে তিনটি হ্যাটট্রিক। ১২ আসরে মোট হ্যাটট্রিকের সংখ্যা এখন ১১। একমাত্র বোলার হিসেবে মৃত্যুঞ্জয় চৌধুরীর নামের পাশে রয়েছে দুটি হ্যাটট্রিক। অন্য দুজন হলেন রিপন মন্ডল ও মেহেদী হাসান রানা।

বৃহস্পতিবার ঢাকায় ফিরছে বিপিএল। দর্শক আগ্রহ ব্যাপক। প্রথম ঘণ্টাতেই বিক্রি হয়ে গেছে প্রথম দিনের সব টিকিট।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।