ঢাকাTuesday , 13 January 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিপিএলের মাঝপথে ইংলিশ তারকা অলরাউন্ডারকে দলে ভিড়িয়ে চমক দেখাল সিলেট

BDKL DESK
January 13, 2026 10:45 pm
Link Copied!

বিপিএলের প্লে-অফ নিশ্চিত করার পর নিজেদের শক্তিমত্তা আরও বাড়াতে বড় চমক দিলো সিলেট টাইটান্স। গুঞ্জন সত্যি করে আসরের বাকি অংশ মাতাতে সিলেটে যোগ দিচ্ছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার ক্রিস ওকস। অভিজ্ঞ এই ক্রিকেটারের অন্তর্ভুক্তি মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দলটিকে শিরোপার লড়াইয়ে আরও এগিয়ে নেবে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্ব ক্রিকেটের অন্যতম কার্যকর এই অলরাউন্ডার আইপিএল, বিগ ব্যাশ ও আইএলটি-টোয়েন্টির মতো শীর্ষ ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে নিয়মিত মুখ। ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার ইংল্যান্ডের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি—উভয় ফরম্যাটেই বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৩ ম্যাচে ৩১ উইকেটের পাশাপাশি সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে ১৭০ ম্যাচে ১৭৯টি উইকেট শিকার করেছেন তিনি। এছাড়া ব্যাট হাতেও নিচের দিকে ঝড় তুলতে দক্ষ ওকস, যার স্ট্রাইক রেট ১২৮-এর উপরে।

সিলেট টাইটান্সে আগে থেকেই রয়েছেন ওকসের জাতীয় দলের সতীর্থ মঈন আলী। এছাড়া আজমতউল্লাহ ওমরজাই, সালমান ইরশাদ ও ইথান ব্রুকসদের নিয়ে গড়া সিলেটের বিদেশি বহর ওকসের যোগদানে আরও ভারসাম্যপূর্ণ হয়ে উঠল। সোমবার (১২ জানুয়ারি) রংপুর রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে ৯ ম্যাচে ৫ জয় নিয়ে টেবিলের তৃতীয় স্থানে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে সিলেট।

সিলেট পর্বের খেলা শেষ হতেই আসরের প্লে-অফের চিত্র অনেকটাই পরিষ্কার। সিলেটের পাশাপাশি ইতিমধ্যে শেষ চারে নিজেদের জায়গা করে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। এখন ঢাকায় অনুষ্ঠেয় নক-আউট পর্বের আগে ওকসের মতো বিশ্বমানের ক্রিকেটারের আগমন সিলেট টাইটান্সের সমর্থকদের মাঝে বাড়তি উন্মাদনা তৈরি করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।