ঢাকাSaturday , 29 November 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিপিএলের নিলাম থেকে বাদ পড়ে মুখ খুললেন সৈকত

BDKL DESK
November 29, 2025 9:41 pm
Link Copied!

তিন দফা পিছিয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম। রোববার (৩০ নভেম্বর) বিকেল ৩ টায় রাজধানীর একটি পাচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে বিপিএলের ১২তম আসরের নিলাম। তার আগে গত বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল এমন নয় ক্রিকেটারকে বাদ দিয়ে তালিকায় পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যে নিলামের তালিকায় ছিলেন সাত ক্রিকেটার।
ওই তালিকায় সবচেয়ে বড় নাম এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকত। বিপিএলের একাদশ আসরে বিজয় দুর্বার রাজশাহী এবং মোসাদ্দেক খেলেছেন ঢাকা ক্যাপিটালসের হয়ে। এবারের বিপিএল নিলামের জন্য চূড়ান্ত তালিকায় ক্রিকেটারদের বাদ দেওয়া নিয়ে ওই সময় আনুষ্ঠানিক কিছু জানায়নি বিসিবি। তবে ফিক্সিং সন্দেহেই তারা নিলামে নেই সেটা বলার আর অপেক্ষা রাখে না।

২০১৫ সাল থেকেই নিয়মিত বিপিএল খেলেছেন মোসাদ্দেক। কিন্তু এবারের নিলামে নিজের নাম না থাকা নিয়ে যেন অবাকই হয়েছেন তিনি। বিপিএলের নিলাম থেকে বাদ পড়া নিয়ে একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে মোসাদ্দেক বলেন, ‘আমি ড্রাফটে যখন নিজের নাম নেই দেখলাম স্বাভাবিকভাবে অবাক হয়েছি। ফেসবুকে এবং গণমাধ্যমেও দেখলাম আমাদের অভিযুক্ত করা হচ্ছে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।