ঢাকাSunday , 21 December 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিপিএলের টিকিট বিক্রি শুরু

BDKL DESK
December 21, 2025 6:49 pm
Link Copied!

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৬ ডিসেম্বর মাঠে গড়াবে ৬ দলের অংশগ্রহনে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট।
জমজমাট এই আসরকে সামনে রেখে রোববার (২১ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে বিপিএলের সিলেট পর্বের টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে এবার আর লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে হবে না সমর্থকদের। সব টিকিট মিলবে কেবল অনলাইনে।

এক সংবাদ সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ম্যাচের টিকিট কোনো বুথে সরাসরি বিক্রি করা হবে না। দর্শকরা চাইলে www.gobcbticket.com.bd ওয়েবসাইটের মাধ্যমে টিকিট কিনতে পারবেন।

বিপিএলের লিগ পর্বে প্রতিদিন একই মাঠে হবে দুটি করে ম্যাচ। দুটি ম্যাচই দেখা যাবে এক টিকিটে। আর প্রতিটি টিকিট কেনা যাবে সর্বনিম্ন ২০০ টাকায়। সর্বনিম্ন থেকে সর্বোচ্চ—সব ধরনের টিকিটের দাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এবার দর্শকদের সাধ্যের কথা বিবেচনা করে টিকিটের দামও রাখা হয়েছে নাগালের মধ্যে। সর্বনিম্ন ২০০ টাকা খরচ করলেই স্টেডিয়ামে বসে উপভোগ করা যাবে এক দিনের দুটি ম্যাচ। সিলেট স্টেডিয়ামের শহীদ তুরাব স্ট্যান্ড ও গ্রিন গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ২০০ টাকা।

এ ছাড়া শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ২৫০ টাকা, ক্লাব হাউস আপার জোন ৫০০ টাকা এবং জিরো ওয়েস্ট জোনের টিকিট মিলবে ৬০০ টাকায়। গ্র্যান্ড স্ট্যান্ডের (আপার ও লোয়ার ওয়েস্ট-ইস্ট জোন) টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা।

উল্লেখ্য, সিলেট পর্বে খেলা হবে ২৬ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত। মাঝে ২৮ ও ৩১ ডিসেম্বর কোনো ম্যাচ নেই। বিপিএলের প্রথম দিনে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। একই দিন সন্ধ্যায় খেলবে নোয়াখালী এক্সপ্রেস-চট্টগ্রাম রয়্যালস।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।