ঢাকাWednesday , 3 December 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিপিএলের কোন ম্যাচ কবে কোথায়, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি

BDKL DESK
December 3, 2025 7:26 pm
Link Copied!

সিলেট পর্ব দিয়ে শুরু হচ্ছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামী ২৬ ডিসেম্বর বিপিএলের ১২তম আসরের পর্দা উঠছে চায়ের দেশ সিলেটে ।

উদ্বোধনী দিনে মাঠে গড়াবে দুটি ম্যাচ। প্রথম ম্যাচে স্বাগতিক সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে খেলবে নোয়াখালী এক্সপ্রেস। এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। সিলেট পর্বের লড়াই শেষে কারাভান যাবে চট্টগ্রামে, আর সেখান থেকে ফেরত আসবে টুর্নামেন্টের হৃদয়স্থল ঢাকাতে। তিন ভেন্যু মিলিয়ে মোট ৩৪টি ম্যাচে গর্জে উঠবে ব্যাট-বলের লড়াই।

প্লে-অফের সূচিও চূড়ান্ত। ১৯ জানুয়ারি একই দিনে হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। দ্বিতীয় কোয়ালিফায়ার ২১ জানুয়ারি, আর রোমাঞ্চের চূড়ান্ত পরিণতি ‘গ্র্যান্ড ফাইনাল’ হবে ২৩ জানুয়ারি। গুরুত্বপূর্ণ এসব ম্যাচের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে, যাতে বৃষ্টিও খেলাটির নাটকীয়তা নষ্ট করতে না পারে।

এবারের আসরে অংশ নিচ্ছে ছয় দল। ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটানস, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স এবং নতুন রঙে আলো ছড়াতে প্রস্তুত নোয়াখালী এক্সপ্রেস। ঠিক দু’দিন আগেই হয়ে গেছে প্লেয়ার্স ড্রাফট, যেখানে দলগুলো গুছিয়ে নিয়েছে নিজেদের শক্তি।

বছরশেষ আর বছর শুরুকে একাকার করে দিতে আসছে রোমাঞ্চে ভরা বিপিএল ২০২৫-২৬। সাথে টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যালেঞ্জ সামলানোর অনুশীলন তো থাকছে এই টুর্নামেন্টে। সবমিলিয়ে কোথায়, কখন হতে যাচ্ছে বিপিএলের ম্যাচ-দেখে নেওয়া যাক এক পলকেই।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।