ঢাকাTuesday , 16 December 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিজয় দিবসে নান্নু-নাফিসদের সহজেই হারালেন আশরাফুল-তুষাররা

BDKL DESK
December 16, 2025 5:50 pm
Link Copied!

বিজয় দিবস প্রীতি ম্যাচে শহীদ জুয়েল একাদশকে ৩৮ রানে হারিয়েছে শহীদ মুশতাক একাদশ। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ১৫ ওভারে ১৩৮ রান করে মুশতাক একাদশ। জবাবে ১০০ রানে শেষ হয় জুয়েল একাদশের ইনিংস।

টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন মুশতাক একাদশের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

দলের হয়ে সর্বোচ্চ ২৬ বলে ৪৬ রান করেন নাদিফ চৌধুরী। এছাড়া ২৭ বলে ৪২ রানের ক্যামিও খেলে শেষ পর্যন্ত টিকে ছিলেন তুষার ইমরান। জুয়েল একাদশের হয়ে ৩ উইকেট শিকার করেন আবদুর রাজ্জাক।

লক্ষ্য তাড়ায় শুরুতেই জাভেদ ওমর বেলিমকে হারায় জুয়েল একাদশ। ৮ বলে ৩ রান করে ফেরেন জাভেদ ওমর বেলিম। একপ্রান্ত ধরে রাখেন ওপেনার শাহরিয়ার নাফীস। ৩৩ বলের ৩৬ রানের ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটার। মিনহাজুল আবেদীন নান্নু ৮ বলে করেন ২ রান। ১৯ বলে ২৬ রান করে অপরাজিত ছিলেন তালহা জুবায়ের। মুশতাক একাদশের হয়ে ১টি করে উইকেট নেন মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন শান্ত, মোহাম্মদ আশরাফুল ও তুষার ইমরান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।