ঢাকাTuesday , 16 December 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিগব্যাশ অভিষেকে উইকেট পেলেন না রিশাদ

BDKL DESK
December 16, 2025 5:21 pm
Link Copied!

বিগব্যাশে অভিষেক হলো রিশাদ হোসেনের। বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্সের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমে এই বাংলাদেশি লেগ স্পিনার উইকেট না পেলেও করেছেন সাশ্রয়ী বোলিং। তবে এরপরও ক্যামেরন ব্যানক্রফটের অর্ধশতক ও বাকিদের সম্মিলিত প্রচেষ্টায় চ্যালেঞ্জিং স্কোর গড়েছে সিডনি থান্ডার।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) হোবার্টে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮০ রান করেছে সিডনি থান্ডার। এই ম্যাচ দিয়ে বিগব্যাশে অভিষেক হলো বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেনের।

হোবার্টের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমে বেশ ভালো বোলিং করেছেন রিশাদ। ৩ ওভার বল করে কোনো উইকেট না পেলেও দিয়েছেন মাত্র ১৮ রান। এই তিন ওভারে রিশাদকে একটি মাত্র বাউন্ডারি হাঁকাতে পেরেছেন সিডনির ব্যাটাররা।

ব্যাটিংয়ে সিডনি প্রথম ২ ওভারে ২৪ রান তুলে ওভারের শেষ বলে উইকেট হারায়। ঝড় তোলা ম্যাথিউ গিল্কস ৭ বলে ২০ রান করে স্টানলাকের শিকারে পরিণত হন।

২৫ বলে ২৮ রান করা স্যাম কনস্ট্যাসকে দ্বিতীয় শিকারে পরিণত করেন স্টানলাকে। ক্রিস জর্ডান ফেরান ৩ রান করা স্যাম বিলিংসকে। সেই ওভারের শেষ বলে অলিভার ডাভিস ফেরেন ২ রান করে।

৭৯ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় সিডনি। তবে ক্যামেরন ব্যানক্রাফট শাদাব খানকে সঙ্গী করে ম্যাচের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনেন।

১৭তম ওভারের পঞ্চম বলে ব্যানক্রাফটকে নিজের তৃতীয় শিকার বানান স্টানলাকে। আউট হওয়ার আগে ৪৪ বলে ৪ চার ও ১ ছক্কায় দলীয় সর্বোচ্চ ৬১ রান করেন ব্যানক্রাফট।

শাদাব আরেকটি জুটি গড়েন ড্যানিয়েল শামসের সঙ্গে। শেষ ওভারের এক বল বাকি থাকতে আউট হন শাদাব। তার আগে ২৪ বলে ২ চার ও ১ ছক্কায় করেন ৩৪ রান। ১১ বলে ১টি করে চার-ছক্কায় ২৩ রানে অপরাজিত থাকেন শামস।

শেষ বলে ৪ মেরে অপরাজিত থাকেন অধিনায়ক ক্রিস গ্রিন।

হোবার্টের স্টানলাকে ৪ ওভারে ৩৪ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। ক্রিস জর্ডান ২টি এবং নাথান এলিস ১টি উইকেট শিকার করেন।

 

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।