ঢাকাWednesday , 26 November 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিওএ নির্বাচনে স্বার্থের সংঘাত, এনএসসির আপত্তি

BDKL DESK
November 26, 2025 7:33 pm
Link Copied!

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) নির্বাচনের বাকি আর পাঁচ দিন। এরই মধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচনের জন্য গঠিত কমিশন। অলিম্পিকভুক্ত ফেডারেশন কোটায় দুটি উপমহাসচিব পদ ছাড়া বাকি সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে।

এমন একটা অবস্থায় দেশের খেলাধুলার অন্যতম অভিভাবক প্রতিষ্ঠান জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) নির্বাচন বিষয়ে চিঠি দিয়ে দুই প্রার্থী সম্পর্কে আপত্তি তুলেছে। এনএসসির আপত্তি মহাসচিব পদের জোবায়েদুর রহমান রানা ও সহসভাপতি পদের ইমরোজ আহমেদকে নিয়ে।

জাতীয় ক্রীড়া পরিষদ চিঠিতে বলেছে, দেশের ক্রীড়াঙ্গনে বিদ্যমান ক্রীড়া ফেডারেশন/অ্যাসোসিয়েশন/বোর্ড সংস্থা সমূহের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার উদ্দেশ্যে গত বছর অক্টোবরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ৫ সদস্য বিশিষ্ট সার্চ কমিটি গঠন করেছিল। ওই কমিটির সুপারিশে ৪৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করা হয়। যে কমিটির আহবায়ক ছিলেন মো. জোবায়েদুর রহমান রানা এবং অন্যতম সদস্য ছিলেন মেজর (অব.) ইমরোজ আহমেদ।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ এ বিওএ সভাপতির কোটায় মেজর (অব.) ইমরোজ আহমেদ সহসভাপতি পদে এবং মো. জোবায়েদুর রহমান মহাসচিব পদে একমাত্র মনোনীত প্রার্থী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাউন্সিলর তালিকায় উক্ত সার্চ কমিটির সুপারিশে গঠিত ২৫টি জাতীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি হতে ২ জন করে ৫০ জন, মহিলা ক্রীড়া সংস্থা হতে ২ জন, আলাদাভাবে ৩টি ফেডারেশন হতে আরও ৩ জন প্রতিনিধিসহ মোট ৫৫ জন সদস্যকে কাউন্সিলর হিসাবে রাখা হয়েছে। মেজর (অব.) ইমরোজ আহমেদ এবং জোবায়েদুর রহমান রানার বিওএ’র কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করা স্বার্থের সংঘাত ( Conflict of interest) হওয়ার সুযোগ রয়েছে।
বিষয়টি নিয়ে সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণের জন্য বিওএর নির্বাচনের জন্য গঠিত কমিশনকে নির্দেশ দিয়েছে এনএসসি। এ চিঠিতে স্বাক্ষর করেছেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ আমিনুল এহসান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।