ঢাকাWednesday , 6 August 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাসায় বসে থাকার চেয়ে গ্লোবাল টি-টোয়েন্টি খেলা ভালো: সোহান

BDKL DESK
August 6, 2025 9:27 pm
Link Copied!

ঘরোয়া এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে দারুন পারফর্ম করা এবং নেতৃত্ব দেওয়া নুরুল হাসান সোহান কেন জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না- এ নিয়ে বেশ আলোচনা চলছে। সম্প্রতি তাকে অস্ট্রেলিয়া সফরের জন্য ‘এ’ দলের অধিনায়ক করা হয়েছে। সুযোগ পেয়েছেন এশিয়া কাপের প্রাথমিক দলেও। এরপরই সোহান জানালেন তার প্রতিক্রিয়া।

বুধবার মিরপুর শেরেবাংলায় সাংবাদিকদের মুখোমুখি হন সোহান। এর আগে বিতর্ক ছিল যে, রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল টি-টোয়েন্টি খেলার জন্যই নাকি সৌম্য সরকারকে জাতীয় দলে দেখা যায়নি। সোহানের ক্ষেত্রেও কি একই ঘটনা ঘটেছে? এমন অভিযোগ উড়িয়ে সোহান বলেন, ‘একটা কথা ক্লিয়ার করতে চাই। আমার ফার্স্ট প্রায়োরিটি কখনই গ্লোবাল টি-টোয়েন্টি না। বাসায় বসে থাকার চাইতে গ্লোবাল টি-টোয়েন্টি খেলা ভালো।’

হতাশা থাকলেও অবশ্য জাতীয় দলে খেলার আশা ছাড়েননি সোহান, ‘অবশ্যই বাংলাদেশ দলের হয়ে খেলাটা অনেক বড় গর্বের ব্যাপার। ছোট থেকেই স্বপ্ন দেখতাম, এখনো দেখছি। যদি সুযোগ পাই তবে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ রিজিকে যেটা লিখে রাখছে সেটাই হবে। অনেক কিছুই ম্যান টু ম্যান ভেরি করে। আমি কাউকে নিজের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখি না। যে ভালো খেলবে, সেই যাবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।