চলতি বছরে মাঠের ক্রিকেটে ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ। ২০২৬ সালে শুধু ঘরের মাঠেই পাঁচটি সিরিজ আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে রয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মতো দল। এক বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ করেছে বিসিবি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আগামী মার্চে তিন ম্যাচের ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। একই বছরের মে মাসে দুইটি টেস্ট খেলতে আবারও বাংলাদেশে আসবে পাকিস্তান। মূলত পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সঙ্গে সূচির সাংঘর্ষিক হওয়ায় দুই ধাপে বাংলাদেশে আসছেন মোহাম্মদ রিজওয়ানরা।
পাকিস্তানের দুই সিরিজের মাঝে অবশ্য বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। ১৭ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত বাংলাদেশের সঙ্গে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবেন মিচেল স্যান্টনারের দল। এরপর জুন মাসে
তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া যেতেই সেপ্টেম্বরে বাংলাদেশ আসবে ভারত। বিরাট কোহলি-রোহিত শর্মারাও তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবেন। বিশ্বকাপের আগে হওয়ায় ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে দেখা যেতে পারে কোহলি ও রোহিতকে। ঘরের মাঠে বাংলাদেশের বছরের শেষটা হবে ওয়েস্ট ইন্ডিজকে দিয়ে।
দুইটি টেস্ট খেলতে চলতি বছরের অক্টোবরে বাংলাদেশে আসবেন শাই হোপ-রস্টন চেজরা। সিরিজ শুরুর আগে অবশ্য তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। দুইটি চার দিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলতে মে মাসে বাংলাদেশ সফর করবে শ্রীলঙ্কা ‘এ’ দল। সূচি প্রকাশ করলেও ভেন্যু চূড়ান্ত করেনি বিসিবি।
২০২৬ সালে বাংলাদেশের দ্বিপাক্ষিক হোম সিরিজের সূচি
বাংলাদেশ বনাম পাকিস্তান
প্রথম ওয়ানডে– ১২ মার্চ, ২০২৬
দ্বিতীয় ওয়ানডে– ১৪ মার্চ, ২০২৬
তৃতীয় ওয়ানডে– ১৬ মার্চ, ২০২৬
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
প্রথম ওয়ানডে– ১৭ এপ্রিল, ২০২৬
দ্বিতীয় ওয়ানডে– ২০ এপ্রিল, ২০২৬
তৃতীয় ওয়ানডে– ২৩ এপ্রিল, ২০২৬
প্রথম টি-টোয়েন্টি– ২৭ এপ্রিল, ২০২৬
দ্বিতীয় টি-টোয়েন্টি– ২৯ এপ্রিল, ২০২৬
তৃতীয় টি-টোয়েন্টি– ২ মে, ২০২৬
বাংলাদেশ বনাম পাকিস্তান
প্রথম টেস্ট– ৮-১২ মে, ২০২৬
দ্বিতীয় টেস্ট– ১৬-২০ মে, ২০২৬
বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া
প্রথম ওয়ানডে– ৫ জুন, ২০২৬
দ্বিতীয় ওয়ানডে– ৮ জুন, ২০২৬
তৃতীয় ওয়ানডে– ১১ জুন, ২০২৬
প্রথম টি-টোয়েন্টি– ১৫ জুন, ২০২৬
দ্বিতীয় টি-টোয়েন্টি– ১৮ জুন, ২০২৬
তৃতীয় টি-টোয়েন্টি– ২০ জুন, ২০২৬
বাংলাদেশ বনাম ভারত
প্রথম ওয়ানডে– ১ সেপ্টেম্বর, ২০২৬
দ্বিতীয় ওয়ানডে– ৩ সেপ্টেম্বর, ২০২৬
তৃতীয় ওয়ানডে– ৬ সেপ্টেম্বর, ২০২৬
প্রথম টি-টোয়েন্টি– ৯ সেপ্টেম্বর, ২০২৬
দ্বিতীয় টি-টোয়েন্টি– ১২ সেপ্টেম্বর, ২০২৬
তৃতীয় টি-টোয়েন্টি– ১৩ সেপ্টেম্বর, ২০২৬
বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ
ওয়ার্মআপ– ২২-২৪ অক্টোবর (তিন দিনব্যাপী)
প্রথম টেস্ট– ২৮ অক্টোবর-১ নভেম্বর, ২০২৬
দ্বিতীয় টেস্ট– ১৬-২০ মে, ২০২৬
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
