ঢাকাFriday , 11 July 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ বনাম পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো কবে কখন কোথায়

BDKL DESK
July 11, 2025 11:05 pm
Link Copied!

টানা সিরিজ খেলতে থাকা বাংলাদেশ দলের সামনে আরেকটি চ্যালেঞ্জ। শ্রীলঙ্কা সফর শেষ করেই দেশে ফিরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে আতিথ্য দেবে টাইগাররা। সিরিজের চূড়ান্ত সূচি ইতোমধ্যেই প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সব কিছু ঠিক থাকলে, আগামী ১৬ জুলাই ঢাকা পৌঁছাবে পাকিস্তান দল। এর চার দিন পর,২০ জুলাই মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। সিরিজের পরবর্তী দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ ও ২৪ জুলাই, একই ভেন্যুতে এবং প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

বাংলাদেশ দল বর্তমানে লিটন দাসের নেতৃত্বে শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সিরিজ খেলছে। আগামী ১৬ জুলাই শেষ হবে এই সফর। শ্রীলঙ্কা সিরিজ শেষে ঘোষিত হবে পাকিস্তান সিরিজের দল। অন্যদিকে, পাকিস্তান ইতোমধ্যেই তাদের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে।

প্রসঙ্গত, এই সিরিজ দিয়েই দেশের মাটিতে প্রথমবারের মতো অধিনায়কত্ব করবেন লিটন দাস। এর আগে বিদেশের মাটিতে দুটি টি-টোয়েন্টি সিরিজে পূর্ণ মেয়াদের অধিনায়ক হিসেবে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি—তবে উভয় সিরিজেই জয় অধরা ছিল। লঙ্কা সফরে এটি তার নেতৃত্বে তৃতীয় সিরিজ।

গতবার পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর সুযোগ লিটনদের সামনে।
তারিখ ম্যাচ ভেন্যু সময়
২০ জুলাই প্রথম টি-টোয়েন্টি মিরপুর সন্ধ্যা ৬টা
২২ জুলাই দ্বিতীয় টি-টোয়েন্টি মিরপুর সন্ধ্যা ৬টা
২৪ জুলাই তৃতীয় টি-টোয়েন্টি মিরপুর সন্ধ্যা ৬টা

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।