ঢাকাTuesday , 30 September 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশ ফুটবল দলের প্রধান সমস্যা ধরিয়ে দিলেন জামাল

BDKL DESK
September 30, 2025 10:16 pm
Link Copied!

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ৯ অক্টোবর হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচের জন্য মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু করেছেন হাভিয়ের কাবরেরার দল। আজ ক্যাম্পে যোগ দেওয়ার পর টিম হোটেলের সামনে সাংবাদিকদের মুখোমুখি হন অধিনায়ক জামাল ভূঁইয়া। সেখানে সাংবাদিকদের সঙ্গে দলের মূল সমস্যা নিয়ে কথা বলেন তিনি।

গত বছরের শুরু থেকে এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয় দল ম্যাচ খেলেছে ১১টি। এই ১১ ম্যাচে তারা গোল করতে পেরেছে মাত্র ৬টি, বিপরীতে গোল হজম করেছে ১৭টি।

সাংবাদিকদের জামাল ভূঁইয়া বলেন, ‘যারা ফুটবল ফলো করেন, তারা সবই জানেন। বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে পোস্টের সামনে গোল করতে না পারা এবং শেষ মিনিটে গোল খাওয়া।’

এশিয়ান কাপ বাছাইয়ে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলেছে বাংলাদেশ। ১ পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলের ৩ নম্বরে। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে হংকং। পয়েন্ট ও গোল পার্থক্য সমান হলেও ১টি গোল বেশি করায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। বাংলাদেশের সমান ১ পয়েন্ট নিয়ে দুই ম্যাচে গোলশূন্য থাকায় তালিকার একেবারে নিচে ভারত।

এশিয়ান কাপের দৌড়ে টিকে থাকতে হলে হংকংয়ের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য মহাগুরুত্বপূর্ণ। এ ম্যাচে হারলে বাছাইপর্ব উতরানো বেশ কঠিন হয়ে যাবে। অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘আমাদের পরের ম্যাচটি ডু অর ডাই। আমরা যদি এ ম্যাচ হারি, তাহলে কোয়ালিফাই করা কঠিন হবে। হংকং ম্যাচটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।’

গত রোববার (২৮ সেপ্টেম্বর) ২৮ জনের প্রাথমিক দল ঘোষণা করে বাংলাদেশ। আজ ক্যাম্প শুরুর দিন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিফেন্ডার জাহিদ হাসানকে ডেকেছেন কোচ কাবরেরা। তাতে স্কোয়াড হলো ২৯ জনের।

অন্যদিকে জাতীয় দলে ডাক পাওয়া মোহামেডানের ৬ ফুটবলার আজ ক্যাম্পে যোগ দেননি। তাদের ছাড়া অবশিষ্ট ২৩ জনের মধ্যে ক্যাম্পে যোগ দিয়েছেন ২০ ফুটবলার। ফাহামেদুল ইসলামের ঢাকায় আসার কথা রয়েছে আগামীকাল। অন্যদিকে তবে হামজা চৌধুরী ও শমিত সোমকে এখনই পাচ্ছেন না কাবরেরা।

জানা গেছে, ৪ অক্টোবর সোয়ানসি সিটির বিপক্ষে ম্যাচ খেলে ৬ অক্টোবর ঢাকায় পা রাখবেন হামজা। এর এক দিন পর ৭ অক্টোবর আসতে পারেন শমিত সোম।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।