ঢাকাMonday , 18 March 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের কিট স্পন্সর কোকাকোলা

BDKL DESK
March 18, 2024 6:05 pm
Link Copied!

বাংলাদেশ নারী ক্রিকেট দলের কিট স্পন্সর হয়েছে কোকাকোলা। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে বেভারেজ পার্টনার হিসেবে চুক্তি করেছে কোমল পানীয় প্রস্তুতকারক কোম্পানিটি।

সোমবার (১৮ মার্চ) সংবাদ সম্মেলন করে কোকাকোলার সঙ্গে চুক্তি করার বিষয়টি নিশ্চিত করে বিসিবি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, বিসিবি নারী উইংগের চেয়ারম্যান হাবিবুল বাশার সুমন ও বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ও পরিচালক তানভীর আহমেদ টিটু।

প্রতিষ্ঠানটি কিট স্পন্সর হিসেবে ২০২৭ সালের ৩১ জুলাই পর্যন্ত বাংলাদেশ নারী ক্রিকেট দলের সঙ্গে কাজ করবে। আর বেভারেজ পার্টনার হিসেবে বিসিবির সঙ্গে তাদের চুক্তির মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত।
এর আগে গত মাসে মূল স্পন্সর হিসেবে টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেডের সঙ্গে সাড়ে তিন বছরের জন্য চুক্তি করেছিল বিসিবি। চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুলাই পর্যন্ত। চুক্তি অনুসারে, এ সময়ে বিসিবিকে ৫০ কোটি টাকা প্রদান করবে রবি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।