ঢাকাWednesday , 1 October 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ শুরু বৃহস্পতিবার, একনজরে সকল ম্যাচের সূচি

BDKL DESK
October 1, 2025 8:35 pm
Link Copied!

ট্রফি নিয়ে দু’দলের অধিনায়কের ফটোসেশন

এশিয়া কাপের ব্যর্থতা ভুলে এবার নতুন উদ্যম নিয়ে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামীকাল বৃহস্পতিবার ২ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। এর আগে বুধবার (১ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করেন উভয় দলের অধিনায়ক।

বাংলাদেশ দলের অধিনায়ক জাকের আলী এবং আফগানিস্তান দলের অধিনায়ক রশিদ খান ট্রফির সঙ্গে ফটোসেশনে অংশ নেন। তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শেষে উভয় দল ওয়ানডে সিরিজ খেলতে ফের মুখোমুখি হবে।

তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথমটি হবে আগামীকাল বৃহস্পতিবার (২ অক্টোবর)। পরের দুটি হবে শুক্রবার (৩ অক্টোবর) ও রোববার (৫ অক্টোবর)। সিরিজের সবগুলো ম্যাচ হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে এবং ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

টি টোয়েন্টি সিরিজ শেষে ওয়ানডে সিরিজ খেলতে আবুধাবিতে উড়াল দিবে টাইগাররা। সেখানে প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী ৮ অক্টোবর। এরপর যথাক্রমে ১১ ও ১৪ অক্টোবর হবে সিরিজের বাকি দুটি ম্যাচ। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।