ঢাকাMonday , 7 July 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

BDKL DESK
July 7, 2025 9:17 pm
Link Copied!

বাংলাদেশের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের পর একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা। তিন ম্যাচের আসন্ন এই সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

বাংলাদেশ সিরিজ দিয়ে আবারো টি-টোয়েন্টি দলে ফিরেছেন দাসুন শানাকা। এক বছর পর তিনি আবারো ডাক পেয়েছেন। এ ছাড়া আরেক অভিজ্ঞ ক্রিকেটার চামিকা করুনারত্নেও দলে ফিরেছেন।

সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন ভানুকা রাজাপক্ষে। মূলত বাজে ফর্মের কারণেই স্কোয়াডে জায়গা হয়নি এই মিডল অর্ডার ব্যাটারের।

ওয়ানডে সিরিজ শেষে আগামী ১০ জুলাই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ক্যান্ডিতে। সিরিজের দ্বিতীয় ম্যাচ ডাম্বুলাতে ১৩ জুলাই। আর তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি কলম্বোতে অনুষ্ঠিত হবে ১৬ জুলাই।

শ্রীলঙ্কা স্কোয়াড-

চারিত আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিষ্কা ফার্নান্ডো, দাসুন শানাকা, দুনিত ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ তিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, চামিকা করুনারত্নে, মাতিশা পাতিরানা, নুয়ান তুষারা, বিনুরা ফার্নান্ডো, ঈশান মালিঙ্গা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।