ঢাকাWednesday , 30 July 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের কোচিং প্যানেলে যুক্ত হচ্ছেন আরও ৩ বিদেশি

BDKL DESK
July 30, 2025 11:13 pm
Link Copied!

ইতিহাস গড়ে প্রথমবারের মত এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। আগামী বছর ১-২১ মার্চ অস্ট্রেলিয়ার সিডনি, পার্থ ও গোল্ড কোস্টে নারীদের এই আসর অনুষ্ঠিত হবে। যেখানে বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ দুই চ্যাম্পিয়ন চীন, উত্তর কোরিয়া এবং উজবেকিস্তান।
এশিয়ার সর্বোচ্চ পর্যায়ে খেলার যোগ্যতা অর্জনের পর নারী ফুটবল দলের কোচিং স্টাফ আরো শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ইংলিশ কোচ পিটার বাটলারের নেতৃত্বে আফঈদা খন্দকার-ঋতুপর্ণা চাকমাদের অনুশীলনের জন্য কোচিং স্টাফে আরো তিনজন বিদেশি যোগ হবেন।

বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বিদেশ থেকে একজন গোলরক্ষক কোচ, একজন নারী সহকারী কোচ ও ফিজিক্যাল ফিটনেসের জন্য ট্রেনার নারী ফুটবল দলে যুক্ত হবেন। যা সভাপতি তাবিথ আউয়ালের সাথে কথা বলে নিজেই খোজ নিচ্ছেন কিরণ।

নতুন তিন বিদেশি কোচ নিয়োগ করা হলেও বর্তমান কোচিং স্টাফের কেউ বাদ পড়বেন না বলেও নিশ্চিত করেছেন কিরণ, ‘এখন যারা আছেন, তাদের কাউকেই বাদ দেওয়া হবে না। কোচিং স্টাফে নতুন করে বিদেশি যোগ হবেন। এদের রেখেই নতুন তিনজন নিয়োগ দেওয়ার জন্য একমাস আগেই সভাপতিকে প্রস্তাব দিয়েছি।’

নারী এশিয়ান কাপের জন্য বাংলাদেশ দলের সর্বোচ্চ প্রস্তুতির পরিকল্পনা করছে বাফুফে। দেশের বাইরে ক্যাম্প করে এবং সেখানে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য বাফুফে কয়েকটি দেশের সাথে যোগাযোগও করেছে। দক্ষিণ কোরিয়াকে প্রস্তাব দিলেও তারা ফিরিয়ে দিয়েছে। এখন জাপান ও স্পেনের সাথে আলোচনায় বসার অপেক্ষায় বাফুফে।

কিরণ বলেন, ‘দক্ষিণ কোরিয়ার ফুটবল কর্মকর্তাদের সাথে কথা বলে প্রস্তাব দিয়েছি সেখানে মাসখানেক ক্যাম্প ও ম্যাচ খেলা যায় কিনা। তবে কোরিয়া আমাদেরকে জানিয়েছে এশিয়ান কাপের প্রস্তুতির জন্য তাদের টিম পাঠাবে ইউরোপে। যে কারণে দক্ষিণ কোরিয়ার সাথে আমাদের খেলা হচ্ছে না। এখন আমি জাপান ও স্পেনের সাথে কথা বলবো।’

আগামী ১ সেপ্টেম্বর থেকে পুরোদমে জাতীয় নারী ফুটবল দলের অনুশীলন শুরু হবে। টানা ৬ মাস দলের নিরবিচ্ছিন্ন অনুশীলনের জন্য যা যা করার তাই করবে বাফুফে। কোচ পিটার বাটলার সৌদি আরবে ক্যাম্প করার আগ্রহ প্রকাশ করেছেন। এখন মেয়েরা বড় দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পায় কি না সেটাই দেখার বিষয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।