ঢাকাFriday , 22 March 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বল হাতে নিয়েই এক ওভারে জোড়া উইকেট মোস্তাফিজের

BDKL DESK
March 22, 2024 9:19 pm
Link Copied!

আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের একাদশে সুযোগ পেয়েই ঝলক দেখাচ্ছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। বল হাতে নিয়ে নিজের প্রথম ওভারে জোড়া শিকার করেছেন কাটার মাস্টার।

চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বেঙ্গালুরু অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি। ঝোড়ো শুরু করে বেঙ্গালুরু। প্রথম ৪ ওভারে তারা তোলে ৩৭।

রানের গতি কমাতে ইনিংসের পঞ্চম ওভারে মোস্তাফিজুর রহমানকে আক্রমণে আনেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। প্রথম ওভারেই ঝলক মোস্তাফিজের। তৃতীয় বলে পান উইকেট।

মারকুটে শুরু করেছিলেন ফ্যাফ ডু প্লেসি। কাটারে বেঙ্গালুরু অধিনায়ককে ডিপ পয়েন্টে ক্যাচ বানান মোস্তাফিজ। ২৩ বলে ৩৫ রানের থামে ডু প্লেসির ঝড়।

দুই বল পর আরও এক উইকেট মোস্তাফিজের। মোস্তাফিজের সুইং বুঝতে না পেরে ব্যাটে লাগিয়ে এজ হন রজত পাতিদার (০), সহজ ক্যাচ নেন উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনি। প্রথম ওভারে ২ উইকেট নিয়ে মোস্তাফিজের খরচ মাত্র ৪ রান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।