ঢাকাMonday , 1 December 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ফুটবলের উন্নয়নে এগিয়ে এলো বিজিএমইএ, বাফুফের সঙ্গে চুক্তি সই

BDKL DESK
December 1, 2025 7:51 pm
Link Copied!

বাংলাদেশের পোশাক শিল্প কর্মীদের কল্যাণ, ফুটবলের প্রসার এবং ‘মেইড ইন বাংলাদেশ’ ক্যাম্পেইনকে বিশ্ব দরবারে তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বিএফএফ) মধ্যে একটি সমঝোতা স্মারক চুক্তি সই হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সের নুরুল কাদের অডিটোরিয়ামে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং বাফুফের সভাপতি নিজ নিজ সংগঠনের পক্ষে চুক্তিতে সই করেন। এর মাধ্যমে বিজিএমইএ বাংলাদেশের কোনো স্পোর্টস ফেডারেশনের সঙ্গে অংশীদারত্ব স্থাপনকারী প্রথম ট্রেড বডি হিসেবে গণ্য হলো।

এই সমঝোতা স্মারকের প্রধান লক্ষ্য হলো— যৌথ কর্মসূচি, প্রশিক্ষণ উদ্যোগ, প্রতিভা বিকাশ এবং ক্রীড়াসংশ্লিষ্ট কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে পোশাক শিল্পকর্মীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং দেশের ফুটবলের অগ্রগতিতে অবদান রাখা।

গুরুত্বপূর্ণ সহযোগিতা ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে:

বাফুফে বিজিএমইএ’কে ফুটবল ইভেন্ট আয়োজনে কারিগরি দল এবং প্রশিক্ষণ সহায়তা প্রদান করবে।
পোশাক কর্মীদের রেফারী এবং কোচিং লাইসেন্সের মতো সফট স্কিলে প্রশিক্ষণ দিতেও সহায়তা করবে বাফুফে।
উভয় প্রতিষ্ঠান যৌথভাবে বিজিএমইএ সদস্যদের জন্য প্রোগ্রাম গ্রহন করবে।
আন্তর্জাতিক ম্যাচগুলোতে বিজিএমইএ এর প্রামান্য চিত্রগুলো (ডকুমেন্টারি) বড় স্ক্রিনে প্রদর্শন করে ‘মেইড ইন বাংলাদেশ” জোরালোভাবে প্রমোট করা হবে।
বাফুফে বৈশ্বিক ফুটবল ফোরামে বিজিএমইএ এবং বাংলাদেশের পোশাক শিল্পকে প্রমোট করবে।
বিজিএমইএ বাফুফের জার্সী চাহিদা পূরণে অংশীদারদের নিয়ে কাজ করতে পারবে এবং ভবিষ্যতে জাতীয় দলের জার্সি ও ট্রাভেল পোশাক ডিজাইনে সহয়তা করবে।
দুই সংস্থা যৌথভাবে শিশু সুরক্ষা, নারীর ক্ষমতায়ন এবং পুষ্টি উন্নয়নের জন্য সচেতনতামূলক প্রচারাভিযান চালাবে। পাশাপাশি কারখানার কর্মীদের সন্তানদের তৃণমূল ফুটবলে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এই অংশীদারিত্বের জন্য বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বিশ্ব আজ বাংলাদেশকে চেনে আমাদের পোশাকের শক্তিতে, আমাদের অর্থনৈতিক সাফল্যের গাঁথা দিয়ে। আমরা স্বপ্ন দেখি, এইবার বিশ্ববাসী বাংলাদেশকে চিনবে আমাদের ফুটবলের নৈপুণ্যে, আমাদের ক্রীড়াঙ্গনের সাফল্যে। শিল্প এবং ক্রীড়ার এই যৌথ পথচলা বিশ্বজুড়ে বাংলাদেশের সম্মানকে নতুন উচ্চতা দেবে।

অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেছেন, এই সমঝোতা স্মারকের ফলে পোশাক শিল্প ও ফুটবলের দেশের জন্য একসঙ্গে কাজ করার পথ তৈরি হলো। তিনি ফুটবলকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য বিজিএমইএ-এর সহযোগিতা কামনা করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।