ঢাকাThursday , 7 August 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ফিফা র‍্যাঙ্কিংয়ে উন্নতি, বাংলাদেশ কোচের দৃষ্টিতে মেয়েরা অসাধারণ

BDKL DESK
August 7, 2025 6:34 pm
Link Copied!

বৃহস্পতিবার নারীদের ফিফা র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছে বাংলাদেশের মেয়েরা। ২৪ ধাপ এগিয়ে ১০৪তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। মনিকা-রুপনাদের দারুণ উন্নতি দেখে লাওস থেকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশের কোচ পিটার বাটলার।

এই উন্নতির খবরের মাঝেই আবার শুক্রবার এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইয়ে তিমুর লেস্তের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বিকাল ৩ টায় ম্যাচের আগে সিনিয়র দল নিয়ে সুখবর পেয়েছেন ইংলিশ কোচ। লাওস থেকে হোয়াটসঅ্যাপ বার্তায় সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমরা ইতিবাচকভাবে এগিয়ে চলেছি। তবে আমাদের এই ধারা বজায় রাখতে হবে, আমরা নানানভাবে এটি অর্জন করেছি। ভালো ও সঠিক বাছাইয়ের মাধ্যমে, যা একটি সুস্থ কাজের পরিবেশ তৈরি করেছে। যার পেছনে রয়েছে কঠোর পরিশ্রম, প্রশিক্ষণ এবং ভালো পরিকল্পনা।’

এরপরই একলাইনে জানালেন, ‘মেয়েদের এটা বড় অর্জন, তারা আসলেই অসাধারণ।’

নারীদের বাংলাদেশ সিনিয়র দল মার্চে অস্ট্রেলিয়ায় খেলতে যাবে। প্রথমবার এশিয়ান কাপের মূল পর্বে ওঠায় বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে তাদের সামনে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।