ঢাকাThursday , 29 February 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ফাইনালে থাকছেন মিলার, জানিয়ে দিল বরিশাল

BDKL DESK
February 29, 2024 6:30 pm
Link Copied!

সপ্তাহখানেকের মধ্যেই বিয়ে করতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকান তারকা ডেভিড মিলার। বিয়ের ব্যস্ততার কারণেই বিপিএলে খেলতে আসতে দেরি হয়েছে তার। একই কারণে ফাইনাল না খেলেই দেশে ফেরার কথা ছিল প্রোটিয়া তারকার। তবে এবার সিদ্ধান্ত বদলেছেন তিনি।
বিয়ের ব্যস্ততার কারণে বিপিএলের খেলার দিকে নজর রাখতে পারেননি মিলার। টুর্নামেন্টে খেলার জন্য আরও আগে আসার কথা থাকলেও এসেছেন প্লে-অফের ঠিক আগে। তামিম ইকবাল আর বরিশাল কতৃপক্ষের অনুরোধে শেষমেশ খেলতে আসলেও দুই ম্যাচের বেশি খেলার কথা ছিল না তার।
চুক্তির দুই ম্যাচ ইতোমধ্যে খেলে ফেলেছেন মিলার। সেই চুক্তি অনুযায়ী, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ভোরে দক্ষিণ আফ্রিকার বিমান ধরার কথা ছিল তার। তবে বরিশাল ফাইনালে ওঠায় সেই ম্যাচ খেলেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন এই প্রোটিয়া তারকা। বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজি।
আগামী ৯ মার্চ দীর্ঘদিনের বান্ধবী ক্যামিলা হ্যারিসকে বিয়ে করতে যাচ্ছেন মিলার। গত ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশে পা রেখে তিনি জানিয়েছিলেন, ‘বিয়ে করবো। অনেক কিছু ম্যানেজ করার ব্যাপার ছিল। তবে আমি ক্রিকইনফোতে সবসময়ই খোঁজ রেখেছি, পয়েন্ট তালিকা দেখেছি, দল কি করছে সে ব্যাপারে নিজেকে আপডেট রেখেছি। তবে টিভিতে খেলা দেখা হয়নি।’
আগামী ১ মার্চ ফাইনালের লড়াইয়ে পাঁচবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে মিলারের বরিশাল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।