আইসিসি নারী টি–টুয়েন্টি বিশ্বকাপ খেলার পথ উজ্জ্বল হলো বাংলাদেশ। আজ বৃহস্পতিবার বাংলাদেশের নারীরা উড়িয়ে দিয়েছে নামিবিয়াকে। প্রথমে ব্যাট করতে নেমে ১৪৪ রান করার পর নামিবিয়াকে গুঁড়িয়ে দিয়েছে মাত্র ৬৪ রানে। ৮০ রানের বিশাল জয়ে বাছাইপর্বের সুপার সিক্সে উঠেছে নিগার সুলতানা জ্যোতির দল।
সুপার সিক্সের শীর্ষ চারে থাকলে জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করবে বাংলাদেশ। সেই পথে প্রথম ৩ ম্যাচেই জয় পেল টাইগ্রেসরা। এর আগে তারা হারিয়েছে পাপুয়া নিউগিনি ও যুক্তরাষ্ট্রকে।
নেপালের ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে বাংলাদে ১৪৪ রানের লড়াকু পুঁজি পায় চার ব্যাটারের বিশোর্ধ্ব রানের ইনিংসে। দিলারা আক্তার ১৭ বলে ২৫, অধিনায়ক জ্যোতি ২৯ বলে ২১, সোবহানা মোস্তারি ২৩ বলে ২৭ ও স্বর্ণা আক্তার ১৮ বলে ২৩ রান করেন।
এরপর তিন স্পিনারের নৈপূণ্যে নামিবিয়াকে ১৭.৫ ওভারে ৬৪ রানেই গুটিয়ে দেয় বাংলাদেশ। নামিবিয়ার মাত্র দুই ব্যাটার (অধিনায়ক সুনে উইটমান ২৪ বলে ১৯ এবং মার্কজলি গোরাসেস ১৭ বলে ১২) দুই অঙ্কের রান স্পর্শ করেন। ৪ ওভারে ১ মেডেনসহ ১৪ রান খরচায় ৪ উইকেট নেন সানজিদা আকতার মেঘলা। ৪ ওভারে মাত্র ৫ রান খচায় ৩ উইকেট তুলে নেন রাবেয়া খান। ১২ রানের বিনিময়ে ৩ উইকেট নেন ফাহিমা খাতুন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
