ঢাকাFriday , 21 November 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

প্রচণ্ড ভূমিকম্পে শেরে বাংলায় খেলা বন্ধ ছিল ৩ মিনিট

BDKL DESK
November 21, 2025 10:58 pm
Link Copied!

হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠলো সারা দেশ। সকাল ১০টা ৩৮ মিনিটে কয়েক সেকেন্ডের সেই ভূমিকম্পে মাটি, দালানকোঠা আর চারপাশ তো কেঁপেছেই। সবচেয়ে বেশি কেঁপেছে মানুষের বুক। ভয়ে আতঙ্কে যে যার মত ছুটেছেন।

কেউ বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েছেন, কেউবা উঁচু দালান থেকে যত দ্রুত সম্ভব নীচে নামার চেষ্টা করেছেন। মোদ্দা কথা, অল্প সময়ের জন্য হলেও থমকে গিয়েছিল গোটা দেশ।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামও এর বাইরে ছিল না। মাঠে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচ চলছিল। হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠলো চারপাশ।

বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ড্রেসিংরুম থেকে মুহূর্তে সংকেত দেওয়া হলো ভূমিকম্প হচ্ছে। সঙ্গে সঙ্গে খেলা বন্ধ করলেন আম্পায়াররা। বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্স তো ড্রেসিংরুম থেকে বেরিয়ে মাঠের বাইরেই চলে গিয়েছিলেন।

তবে বাংলাদেশ দলের ১১ ফিল্ডার, দুই আইরিশ ব্যাটার ও দুই আম্পায়ার মাঠেই ছিলেন। এমন ভূমিকম্পে যে খোলা মাঠই তুলনামূলক নিরাপদ। তাই ক্রিকেটাররা ড্রেসিংরুমে না গিয়ে মাঠেই অবস্থান করেছেন।

এভাবেই কেটে যায় কয়েক মিনিট। ৩ মিনিট বন্ধ ছিল বাংলাদেশ আর আয়ারল্যান্ডের টেস্ট ম্যাচ। ১০টা ৪১ মিনিটে আবার খেলা শুরু হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।