ঢাকাThursday , 27 November 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

পেছালো বিপিএল মাঠে গড়ানোর সময়

BDKL DESK
November 27, 2025 11:22 pm
Link Copied!

কয়েক দফায় পিছিয়ে বিপিএলের নিলাম অনুষ্ঠান চলে গেছে ৩০ নভেম্বর। গভর্নিং কাউন্সিল জানিয়েছিল ১৯ ডিসেম্বর থেকে খেলা মাঠে গড়াবে, ফাইনাল হবে ১৬ জানুয়ারি। আর উদ্বোধনী অনুষ্ঠানের জন্য দিন ধার্য করা হয়েছিল ১৭ ডিসেম্বর। এইসব কিছুই পিছিয়ে গেছে।

নতুন করে জানানো হয়েছে, বিপিএল আয়োজনের সময় পিছিয়ে গেছে ৭ তিন। খেলা মাঠে গড়াবে ২৬ ডিসেম্বর থেকে। ২৩ জানুয়ারি হবে ফাইনাল। মিরপুরে উদ্বোধনী অনুষ্ঠান হবে ২৪ ডিসেম্বর।

প্রায় এক যুগ আগে বিপিএলে নিলাম পদ্ধতি চালু ছিল। বিপিএলের এবারের আসরটি হতে যাচ্ছে ১২তম। এই আসরকে সামনে রেখে কর্তৃপক্ষ আবারও সেই পদ্ধতিতে ফিরেছে। এতে খেলার জন্য নাম দিয়েছেন ৫০০ বিদেশি, তাদের মধ্যে নিলামের ড্রাফটে ২৫০ জনকে স্থান দেওয়া হয়েছিল, কয়েকজন অবশ্য সরাসরি চুক্তি করে ফেলেছেন। তালিকায় দেশি ক্রিকেটার ছিলেন ১৬৬ জন, ১০ জন সরাসরি চুক্তি করে ফেলায় সংখ্যাটা ১৫৬-তে নেমে এসেছে।

বেঁধে দেয়া নিয়ম অনুসারে নিলাম থেকে প্রতিটি দলকে অন্তত ২ জন বিদেশি ক্রিকেটার দলে ভেড়াতে হবে। দেশি ক্রিকেটার কিনতে হবে ১২ জন। আবার সরাসরি চুক্তিতে বিদেশি কেনা যাবে সর্বোচ্চ ২ জন, দেশিও ২। একাদশে বিদেশি ক্রিকেটার রাখা যাবে সর্বোচ্চ ৪ জন, সর্বনিম্ন ২।

শুরুতে ৫টি দলকে নিয়ে বিপিএল আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। একটি দল বাড়ানোর সিদ্ধান্ত গতকাল গণমাধ্যমকে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। নতুন যুক্ত হয়েছে নোয়াখালী এক্সপ্রেস। অন্য ৫টি দল হলো- রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স ও চিটাগং রয়্যালস।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।