ঢাকাSaturday , 20 December 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

পুলিশের সঙ্গে পারলো না কিংস, মোহামেডান নামলো আরো নিচে

BDKL DESK
December 20, 2025 9:28 pm
Link Copied!

প্রথম রাউন্ডে নবাগত পিডব্লিউডির সঙ্গে টানা ৫ ম্যাচ জিতে বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) শীর্ষে ছিল বসুন্ধরা কিংস। কিন্তু সপ্তম রাউন্ডে এসে পুলিশের কাছে হেরে গেছে তারা। অন্যদিকে কিংসের কাছে আগের রাউন্ডে হেরে যাওয়া মোহামেডান আবার পয়েন্ট খুইয়েছে। ১-১ ড্র করেছে আরামবাগের সঙ্গে।

শনিবার গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে বসুন্ধরা কিংসকে আতিথেয়তা দেয় পুলিশ ফুটবল ক্লাব। একের পর এক আক্রমণ শানিয়ে ম্যাচের তৃতীয় মিনিটে রাব্বি হোসেন রাহুলের গোলে এগিয়ে যায় পুলিশ। দলটির ভুটানি মিডফিল্ডার ওয়াঙচুক শেরিংয়ের পাস বক্সে ঢুকে পেয়ে যান রাব্বি। কিংস গোলকিপার আনিসুর রহমান জিকো এগিয়ে আসলেও পারেননি রাব্বিকে আটকাতে। বা পায়ের শটে রাব্বি বল জড়িয়ে দেন জালে।

২৩ মিনিটে ডান দিকের কর্নারের কাছ থেকে রাকিব হোসেনের দারুণ ক্রসে মাথা ছুঁয়েছিলেন ডরিয়েলটন গোমেজ। তবে সেটি লক্ষ্যে রাখতে পারেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। মুহুর্মুহ আক্রমণে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে বসুন্ধরা কিংস। খানিক পর রাকিবেরর হেডারও খুঁজে পায়নি জালের দেখা। ৩২ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের গোলে সমতায় ফেরে বসুন্ধরা কিংস। বক্সের অনেকটা বাইরে থেকে ইমানুয়েল সানডের বাড়ানো বল রিসিভ করে ফাহিমের পায়ে তুলে দেন ডরিয়েলটন। ফাহিমের আড়াআড়ি জোরালো শট পুলিশের গোলকিপার রাকিবুল হাসান ঝাঁপিয়ে পড়েও আটকাতে পারেননি। চলতি লিগে জাতীয় দলের ফরোয়ার্ডের এটি পঞ্চম গোল।
দ্বিতীয়ার্ধেও পুলিশ রক্ষণ জমাট রেখে পাল্টা আক্রমণ নির্ভর খেলতে থাকে। ৭০ মিনিটে ডান দিক থেকে আসা ক্রস ওভারহেড কিকে ক্লিয়ার করে কিংসকে বাচান সাদ উদ্দিন। ৮৬ মিনিটে দীপক রায়ের বুলেট গতির শট কিংসের ক্রসবার ঘেঁষে বাইরে যায়। তবে কিংসকে আবারও স্তব্ধ করে দেয় পুলিশ। সতীর্থের ক্রস নিয়ন্ত্রণে নিয়ে নিচু শটে কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন উগান্ডার মিডফিল্ডার শাফিক কাগিমু। এই গোলেই থেমে যায় চলতি লিগে কিংসের অজেয় যাত্রা।

এই পরাজয়ের পরও সপ্তম রাউন্ড শেষে লিগের শীর্ষে আছে বসুন্ধরা কিংস। তাদের পয়েন্ট ১৬। দিনের অপর ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারেনায় ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাবকে ৩-০ গোলে হারিয়েছে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে ফর্টিস এফসি। কিংসের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান স্রেফ দুই। ৪ জয় এক ড্র এবং দুই পরাজয়ে ১৩ পয়েন্ট পেয়ে এই তালিকার তিনে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। মোহামেডান, আবাহনীকে টপকে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে এসেছে পুলিশ।
কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এদিন ম্যাচের ২৬ মিনিটে মেহেদী হাসান মিঠুর গোলে এগিয়ে যায় মোহামেডান। তাদের সমতার স্বস্তিও উবে যায় প্রথমার্ধেই; ৩৮ মিনিটে। দুই ডিফেন্ডারের ফাঁক গলে বেরিয়ে যাচ্ছিলেন আরামবাগের এক খেলোয়াড়, তবে মোহামেডানের এক ডিফেন্ডারের চার্জে বল চলে যায় আমির হাকিম বাপ্পীর পায়ে। কিছুটা জায়গা করে নিয়ে বাম পায়ের জোরাল শটে মোহামেডানের জালে বল জড়িয়ে দেন তিনি।

৭৬ মিনিটে সতীর্থের থ্রু পাস নিয়ন্ত্রণে নিতে ছুটেছিলেন মোহামেডানের মোহাম্মদ জুয়েল, একই সময় পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন গোলকিপার আজাদ হোসেন, বল গ্রিপে নিয়ে নিশ্চিত গোল বাঁচান তিনি। তবে জুয়েলের সংঘর্ষে ব্যথা পেয়ে মাঠে পড়ে থাকেন কিছুক্ষণ। চিকিৎসা নিয়ে বাকিটা সময় পোস্ট আগলে রেখে মূল্যবান ১ পয়েন্ট এনে দেন তিনি। এই পয়েন্টের সুবাদেই লিগ টেবিলে তলানি থেকে একধাপ উপরে উঠে এসেছে আরামবাগ। আর ৮ পয়েন্ট নিয়ে মোহামেডানের অবস্থান ছয়ে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।