ঢাকাWednesday , 17 December 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

পুরো মৌসুম কি এনওসি পাবেন মুস্তাফিজ?

BDKL DESK
December 17, 2025 6:10 pm
Link Copied!

সারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আগামী বছরের ২৬ মার্চ গড়াবে দশ দলের মারকাটারি এই টুর্নামেন্টের ১৯তম আসর। আসন্ন আসরকে সামনে রেখে গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত হয়েছে আইপিএলের মিনি নিলাম।
আসন্ন আইপিএলে একমাত্র বাংলাদেশি হিসেবে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান। নিলামে কাটার মাস্টারকে ৯ কোটি ২০ লাখ রুপি খরচ করে দলে ভিড়িয়েছে কলকাতা। যা আইপিএল ইতিহাসে কোনো বাংলাদেশির পক্ষে পাওয়া সর্বোচ্চ দাম। কিন্তু এত অর্থ খরচ করেও ফিজকে পুরো মৌসুমে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে কলকাতার।

আগামী বছরের এপ্রিলে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে নিউজিল্যান্ডের। সেক্ষেত্রে জাতীয় দলের হয়ে খেলতে এই বাঁহাতি পেসারকে বেশ কিছু ম্যাচের জন্য ছাড়তে হবে কলকাতা ফ্র্যাঞ্চাইজিকে। যা নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।

ফাহিম অবশ্য জানিয়েছেন, পুরো আইপিএলেই খেলার জন্য মুস্তাফিজ ছাড়পত্র না পেলেও সিরিজ চলাকালীন শুধু ৮-১০ দিনের জন্য তিনি বাংলাদেশে আসবেন। সেক্ষেত্রে বলা চলে, ওয়ানডে বা টি-টোয়েন্টির যেকোনো এক সিরিজ খেলবেন কাটার মাস্টার। এরপর আবার ভারত ফিরে যাবেন আইপিএল খেলতে।

এদিকে বিসিবি সূত্রে আরও জানা গেছে, আইপিএল খেলতে মুস্তাফিজ এখনও বিসিবির কাছে‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) চাননি। এ বিষয়ে আইপিএল কর্তৃপক্ষ ও ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) আগেই অবহিত করা হয়েছে। তবে মুস্তাফিজের দেশে ফেরার নির্দিষ্ট দিন-তারিখ এখনও চূড়ান্ত করা হয়নি।

এ নিয়ে চতুর্থ বাংলাদেশি হিসেবে কলকাতার জার্সি গায়ে জড়াবেন মুস্তাফিজ। এর আগে মাশরাফি বিন মুর্ত্তজা, সাকিব আল হাসান ও লিটন দাস ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলেছেন। সব মিলিয়ে লিগটিতে নিজের ষষ্ঠ ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন ফিজ। এদিকে আট মৌসুমে পাঁচ ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা মুস্তাফিজ প্রথমবার কলকাতায় যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে কলকাতা নাইট রাইডার্সের ভেরিফায়েড পেজে শেয়ার করা এক ভিডিওতে বাংলাদেশি তারকা বলেন, ‘হাই কেকেআর ফ্যানস, আমি মোস্তাফিজুর রহমান, আমি খুবই খুশি-আনন্দিত কেকেআর টিমের অংশ হতে পেরে। দেখা হবে শিগগিরই ।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।