ঢাকাFriday , 30 January 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

পাকিস্তান সিরিজে সাকিবকে ফেরাতে আশাবাদী বিসিবি

BDKL DESK
January 30, 2026 8:01 pm
Link Copied!

দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফেরার পথে বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। আগামী মার্চে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ দিয়েই তাকে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০২৪ সালের আগস্টের পর থেকে দেশে ফেরেননি সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে খেলার আগ্রহ থাকলেও তৎকালীন পরিস্থিতির কারণে তা আর সম্ভব হয়নি।
এরপর পাকিস্তান ও ভারত সফরের পর জাতীয় দলের জার্সিতে আর মাঠে নামা হয়নি এই অলরাউন্ডারের।

সাকিবের অবসর ঘিরে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা চলছিল। তবে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, তাকে নিয়ে আপাতত কোনো বিদায়ি সিরিজের চিন্তা করা হচ্ছে না। বরং বোর্ড চায়, পূর্ণাঙ্গভাবে দলে ফিরে আরও কিছু সময় জাতীয় দলের হয়ে খেলুন সাকিব।

এক জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে বিসিবি পরিচালক আসিফ আকবর জানান, বোর্ড সভাপতি এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন। তার ভাষায়, ‘আমরা আশাবাদী, মার্চে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজেই সাকিবকে আবার জাতীয় দলে পাওয়া যাবে।’

সম্প্রতি আরেকটি দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে নিজেও প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছেন সাকিব। তিনি বলেন, ‘আমি এখনো চাই, একটি সিরিজ ভালোভাবে খেলে অবসর নিতে।
সে কারণেই আমি এখনো ক্রিকেট খেলছি। একটা সিরিজ শেষ করে অবসর নিতে পারলে সেটাই আমার কাছে সঠিক মনে হবে।’

গত ২৪ জানুয়ারি বিসিবির বোর্ড সভায় সাকিবের ফেরার বিষয়টি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়। এরপর বোর্ড পরিচালক আমজাদ হোসেন ও আসিফ আকবর নিশ্চিত করেন, বিষয়টি বাস্তবায়নে সরকারকেও যুক্ত করা হয়েছে।

সূচি অনুযায়ী, মার্চে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।
এরপর মে মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আবার বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। বিসিবির আশা, এই সিরিজ দিয়েই সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেটে নতুন অধ্যায় শুরু হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।