বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। ১৫ সদস্যের এই দলে জায়গা পাননি পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। দলে রাখা হয়েছে আনকোড়া ৬ ক্রিকেটারকে।
তারা হচ্ছেন- আব্দুল সামাদ, মাজ সাদাকাত, মুহাম্মদ গাজী ঘোরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান ও শামিল হোসেন।
ওয়ানডে দল থেকে বাবরের বাদ পড়াকে চমকই বলতে হবে। কারণ সর্বশেষ ওয়ানডে সিরিজেও সেঞ্চুরি পেয়েছেন বাবর।
বিশ্বকাপে ভরাডুবির পর পাকিস্তানের ক্রিকেটে পুরনো নাটক শুরুবিশ্বকাপে ভরাডুবির পর পাকিস্তানের ক্রিকেটে পুরনো নাটক শুরু
১৫ সদস্যের দল
শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসাইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটরক্ষক), সাদ মাসুদ, সাহেবজাদা ফারহান, সালমান আলী আগা এবং শামিল হোসেন।
সিরিজের সময়সূচী:
১১ মার্চ: প্রথম ওয়ানডে – শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।
১৩ মার্চ: দ্বিতীয় ওয়ানডে – শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।
১৫ মার্চ: তৃতীয় ওয়ানডে – শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
