ঢাকাSunday , 7 December 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

পাকিস্তানকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

BDKL DESK
December 7, 2025 7:51 pm
Link Copied!

বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে অর্ধেক কাজ আগেই সেরে রেখেছিল বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল। রান তাড়ায় শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে পড়েছিল টাইগ্রেসরা। তবে জান্নাত ইমান্তা ও সাদিয়া ইসলামের প্রতিরোধে সহজ জয় তুলে নিয়েছে বাংলাদেশের যুবতী মেয়েরা।
রোববার (৭ ডিসেম্বর) কক্সবাজারে অনুষ্ঠিত পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। সফরকারীদের দেয়া ৮৭ রানের লক্ষ্য ৩৯ বল হাতে রেখেই পেরিয়ে যায় বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল জুনিয়র টাইগ্রেসরা।

টস জিতে ব্যাট করতে নেমেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ইনিংসের শুরুতেই কোনো বল না খেলেই রানআউটের ফাঁদে পড়ে ‘ডায়মন্ড ডাক’ নিয়ে সাজঘরে ফেরেন ওপেনার রাভাইল ফারহান। এরপর বাংলাদেশি বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা।

মাত্র ৩১ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে কোনোমতে ৮৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে ইমান নাসির ২৩ ও মেমুনা খালিদ ১৯ রান করেন। বাংলাদেশের হয়ে বল হাতে হাবিবা ও অতশী ২টি করে উইকেট শিকার করেন।

৮৭ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশেরও। দলীয় ৮ রানের মাথায় দুই ওপেনার সুমাইয়া আক্তার ও অরিত্রী মন্ডলের উইকেট হারায় বাংলাদেশ। উইকেটকিপার ব্যাটার সুমাইয়া ৮ বলে ৪ ও অধিনায়ক অরিত্রী ৬ বলে ৩ রান করেন।

তবে তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়েন জান্নাত ইমান্তা ও সাদিয়া ইসলাম। সাদিয়া ২৮ বলে ৩৫ রান করে ফিরলেও ইমান্তা ২৫ বলে ৩০ রানে অপরাজিত থেকে ১৩.৩ ওভারে দলের জয় নিশ্চিত করেন। একই ভেন্যুতে বুধবার সিরিজের চতুর্থ ম্যাচ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।