ঢাকাSaturday , 22 November 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

পন্টিং, রুট, ইনজামাম, ওয়ার্নারের পরেই মুশফিক

BDKL DESK
November 22, 2025 10:22 pm
Link Copied!

এশিয়ার ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দীর্ঘ টেস্ট ক্যারিয়ারের তালিকায় শচীন টেন্ডুলকার ও ইমরান খানের পর মুশফিকুর রহিমের অবস্থান। গত বুধবার তিনি প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেললেন। তারপর দুই ইনিংসে ব্যাটিং করে একাধিক রেকর্ডও গড়েছেন বাংলাদেশের ডানহাতি ব্যাটার।

মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে প্রথম ইনিংসে সেঞ্চুরি করে আগেই এলিট ক্লাবে নাম লিখিয়েছিলেন তিনি। এবার ফিফটি করে নতুন আরেক রেকর্ডে নাম লেখালেন বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটার।

বিশ্বের মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে নিজের শততম টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি ও ন্যূনতম ফিফটি করলেন মুশফিক। এতদিন এই কীর্তি ছিল শুধু অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিংয়ের। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শততম টেস্ট খেলতে নেমে প্রথম ইনিংসে ১২০ এরপর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১৪৩ রান করেছিলেন পন্টিং।

শততম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করা একমাত্র ব্যাটারও তিনি। ১৯ বছর পর দুই ইনিংসে সেঞ্চুরি করার রেকর্ড করে পন্টিংয়ের পাশে বসার সুযোগ অবশ্য পাননি মুশফিক। কারণ তিনি ৫৩ রানে অপরাজিত থাকতেই ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ।

দুই ইনিংস মিলে মুশফিক করেছেন ১৫৯ রান। শততম টেস্টে সবচেয়ে বেশি রান করার তালিকায় পাঁচে আছেন মুশফিক। ২৬৩ রান নিয়ে সবার উপরে পন্টিং (১২০ ও ১৪৩*)। ২৫৮ রান করে জো রুট (২১৮ ও ৪০) দুই নম্বরে। ২১৫ রান নিয়ে ইনজামাম উল হক (১৮৪ ও ৩১*) তিন ও ২০০ রানে ডেভিড ওয়ার্নার (২০০) চারে।

এর আগে দ্বিতীয় দিনে সেঞ্চুরি করেন মুশফিক সেই কীর্তি গড়ে কিংবদন্তি ক্রিকেটারদের একটি এলিট ক্লাবেও নাম লেখান তিনি। বিশ্ব ক্রিকেটে এখন পর্যন্ত মাত্র আটজন উইকেটকিপার ১০০ বা তার বেশি টেস্ট খেলেছেন। টেস্ট ইতিহাসে এখন পর্যন্ত একশ টেস্ট খেলেছেন ৮৪ জন ক্রিকেটার। এর মধ্যে শততম টেস্টে সেঞ্চুরি করা ১১তম খেলোয়াড় হলেন মুশফিক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।