ঢাকাFriday , 16 January 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

নোয়াখালীর বিপক্ষে বল হাতে রেকর্ড গড়লেন শরিফুল

BDKL DESK
January 16, 2026 10:05 pm
Link Copied!

জটিলতা কাটিয়ে আবার মাঠে ফিরেছে বাংলাদেশে প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের খেলা। ঢাকা পর্বের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গতকাল। তা অনুষ্ঠিত হচ্ছে আজ। নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে এ ম্যাচে খেলতে নেমে বল হাতে রেকর্ড গড়েছেন চট্টগ্রাম এক্সপ্রেসের শরিফুল ইসলাম।

আগে ব্যাট করতে নেমে আজ ভালো করতে পারেননি নোয়াখালীর ব্যাটাররা। শুরুতেই মেহেদী হাসানের বলে আউট হন সৌম্য সরকার। এরপর আঘাত হানেন শরিফুল তাঁর বলে সাজঘরে ফিরতে হয় হাসান ইসাখীলকে। এরপর ম্যাচে আরও ৪ উইকেটের দেখা পেয়েছেন শরিফুল।

জাতীয় দলের এই এই পেসার আজ ৩.৫ ওভার বল করে নিয়েছেন ৫ উইকেট। দিয়েছেন কেবল ৯ রান। বাংলাদেশি পেসারদের মধ্যে বিপিএলের সবচেয়ে কম রান খরচ করে ৫ উইকেট নিয়েছেন শরীফুল।

আগে এই রেকর্ডটি ছিল আবু হায়দারের। ২০১৪ সালে ফরচুন বরিশালের বিপক্ষে রংপুরের হয়ে ১২ রান দিয়ে ৫ উইকেট পেয়েছিলেন তিনি।

বিপিএলের ইতিহাসের সেরা বোলিং ফিগারটা বাংলাদেশের তাসকিন আহমেদের। গত বছর দুর্বার রাজশাহীর হয়ে ১৯ রানে ৭ উইকেট পেয়েছিলেন তাসকিন। শরিফুলের দুর্দান্ত বোলিংয়ে নোয়াখালী ১৮.৫ ওভারে ১২৬ রান করেই অল আউট হয়। এছাড়া বল হাতে ৩ উইকেট নিয়েছেন মেহেদী হাসান, এক উইকেট পেয়েছেন আমের জামাল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।