ঢাকাThursday , 27 November 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

নোয়াখালীতে আসছেন কুশল মেন্ডিস

BDKL DESK
November 27, 2025 11:11 pm
Link Copied!

প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সুযোগ পেয়েছে নোয়াখালীর কোনো ফ্র্যাঞ্চাইজি। দেশ ট্রাভেলসের মালিকানায় ‘নোয়াখালী এক্সপ্রেস’ নামে খেলবে সেখানকার দল। তবে প্রথমবার এলেও দল গঠনে চমক দেখাচ্ছে তারা। সৌম্য সরকার ও হাসান মাহমুদের পাশাপাশি নিলামের আগেই দলে ভিড়িয়েছে শ্রীলঙ্কার তারকা ব্যাটার কুশল মেন্ডিসকে।
নিজেদের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে নোয়াখালী এক্সপ্রেস। পিএসএল, আইপিএল, এলপিএল এবং এসএ টি-টোয়েন্টিতে খেলা মেন্ডিস এই প্রথম বিপিএলে খেলার দ্বারপ্রান্তে।

মেন্ডিসকে স্বাগত জানিয়ে বিবৃতিতে নোয়াখালী লিখেছে, ‘হ্যালো, নোয়াখালীর ভক্তরা, আমরা এক শ্রীলংকান সিংহকে নিয়ে আসছি। বিপিএল ইতিহাসে প্রথমবারের মতো শ্রীলংকার তারকা উইকেটকিপার ব্যাটার কুশল মেন্ডিস আসছেন।’

বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি আরও লিখেছে, ‘আইপিএল, পিএসএল, সএসএটি-টোয়েন্টি ও এসএলপিএলসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে আগ্রাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত মেন্ডিস। এই সংস্করণে সে ৫ হাজারেরও বেশি রান করেছে। কুশল মেন্ডিস এবার এক্সপ্রেস স্কোয়াডে থাকছেন, তাতে পাওয়ার প্লে আরও ভয়ংকর হবে। তৈরি হও, এক্সপ্রেসরা এরই মধ্যে গর্জন শুরু করে দিয়েছে।’

প্রসঙ্গত, এবারের বিপিএলে নোয়াখালীর প্রধান কোচের দায়িত্বে থাকবেন খালেদ মাহমুদ সুজন। দায়িত্ব পেয়েই নিজের মুন্সিয়ানা দেখাচ্ছেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।