ঢাকাFriday , 21 November 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

নিজে থেকেই সড়ে দাঁড়িয়েছিলেন তাইজুল এসএ টি-টোয়েন্টি থেকে

BDKL DESK
November 21, 2025 11:01 pm
Link Copied!

মাঝে শোনা গেল দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এস এ টি-টোয়েন্টিতে দল পেয়েছেন তাইজুল ইসলাম। ভাবা হলো হয়ত তাতে অংশও নেবেন তিনি। তারপর হঠাৎ করেই আবার খবর এলো, ওই আসরে থাকছেন না তাইজুল।

কিন্তু এর পেছনে কারণ কী? দলের নেওয়ার পরও তাইজুলের না খেলার কারণটা কী? জন্ম নিয়েছল একাধিক প্রশ্নের।

আজ শুক্রবার ঢাকা টেস্টের তৃতীয় দিন শেষে তাইজুল নিজেই সেই সেসব প্রশ্নর জবাব। দলে নেওয়ার পরও বাদ পড়ায় অবাক হয়েছিলেন কিনা সেটিও জানতে চাওয়া হয় তার কাছে।

মিরপুর টেস্টের বাইরে সংবাদ সম্মেলনে এসএ টি-টোয়েন্টিতে না খেলার ব্যাপারে তাইজুল বলেন, ‘না এখানে আমি অবাক না। আর ওইটা আমি নিজের থেকেই রিফিউজ করছি, ওটা আমার একটা পার্সোনাল ইস্যু আছে আর কি।’

প্রায় ২৯ হাজার মার্কিন ডলারে তাকে দলে নিয়েছিল ডারবান সুপার জায়ান্টস। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকার লিগে ডাক পেয়েও খেলা হলো না। আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে এসএ২০।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।