ঢাকাThursday , 9 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

নিউজিল্যান্ড সিরিজের পরিবর্তিত সূচি প্রকাশ

BDKL DESK
April 9, 2026 8:49 pm
Link Copied!

নিউজিল্যান্ড সিরিজের পরিবর্তিত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিদ্যুৎ সাশ্রয়ের কথা মাথায় রেখে সিরিজের সবগুলো ম্যাচই যতটা সম্ভব দিনের আলোতে আয়োজনের চেষ্টা করছে বিসিবি।আগে প্রকাশিত সূচি অনুযায়ী, ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ হওয়ার কথা ছিল বেলা ২টায়। এখন সেটা আনা হয়েছে দুপুর ১১টায়। আগের সূচিতে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হওয়ার কথা ছিল সন্ধ্যা ৬টায়। সর্বশেষ প্রকাশিত সূচিতে টি-টোয়েন্টি ম্যাচ শুরুর সময় ধরা হয়েছে বেলা ২টা।

তবে ম্যাচের তারিখ এবং ভেন্যু আছে আগের মতোই। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হবে ১৭ এপ্রিল মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে। একই ভেন্যুতে পরের ওয়ানডে ম্যাচটি হবে ২০ এপ্রিল। সিরিজের তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে।
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ২৭ এপ্রিল, চট্টগ্রামে। একই ভেন্যুতে পরের ম্যাচ ২৯ এপ্রিল। মিরপুরে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২ মে।
পূর্ণাঙ্গ এই সিরিজ খেলতে আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে এসে পৌঁছাবে নিউজিল্যান্ড দল। দ্বিতীয় ওয়ানডের পর ২১ এপ্রিল ঢাকা ছেড়ে চট্টগ্রামে যাবে দুদল। দ্বিতীয় টি-টোয়েন্টির পর ৩০ এপ্রিল সেখান থেকে ঢাকায় ফিরবে দুদল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।