ঢাকাTuesday , 12 March 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

নতুন কোচ পেলেন শান্ত-লিটনরা

BDKL DESK
March 12, 2024 4:36 pm
Link Copied!

চন্দিকা হাথুরুসিংহের কোচিং প্যানেলে স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ হিসেবে নাথান কেলিকে যোগ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই অস্ট্রেলিয়ানের সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে বিসিবির। আগামী ১৫ এপ্রিল থেকে বাংলাদেশ দলের সঙ্গে কাজ শুরু করবেন নাথান। স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ হিসেবে অস্ট্রেলিয়ান স্ট্রেন্থ ও কন্ডিশনিং অ্যাসোসিয়েশন (এএসসিএ) এর লেভেল টু সনদধারী কেলির পেশাদার ক্রিকেট ও রাগবি লিগে কাজ করার অভিজ্ঞতা আছে।

২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত ক্রিকেট নিউ সাউথ ওয়েলসে ফিজিক্যাল পারফরম্যান্স কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর অংশ হিসেবে এনএসডব্লিউ ব্লুজ, এনএসডব্লিউ পাথওয়েস ও প্রমীলা বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সের সঙ্গে কাজ করা হয়েছে কিলির।

এছাড়া ২০১৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত রোজার ফাবরিস স্পিড অ্যান্ড অ্যাজিলিটি অ্যাকাডেমিতে স্পিড অ্যান্ড ইজিলিটি কোচ হিসেবে কাজ করেছেন কেলি। বিসিবিতে কাজ করার আগে ব্রিসবেন ব্রঙ্কোস রাগবি দলের অ্যাথলেটিক পারফরম্যান্স কোচ হিসেবে স্পিন অ্যান্ড রিকন্ডিশনিং নিয়ে কাজ করেছেন। যেখানে বিশেষ করে স্পিড এবং রিকন্ডিশনিং ছিল তাঁর কাজ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।