ঢাকাWednesday , 4 March 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

‘ধূর্ত’ ইংল্যান্ডকে হারাতে ভারতের লক্ষ্য বিশেষ কিছু

BDKL DESK
March 4, 2026 9:27 pm
Link Copied!

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ‘ধূর্ত’ ইংল্যান্ডকে হারাতে ভারতের একটি ‘বিশেষ পারফরম্যান্স’ প্রয়োজন। বুধবার মুম্বাইয়ে এই সতর্কবার্তা দিয়েছেন ভারতের বোলিং কোচ মর্নে মরকেল।

গত রবিবার কলকাতায় গ্রুপ পর্বের অলিখিত কোয়ার্টার ফাইনালে সঞ্জু স্যামসনের অপরাজিত ৯৭ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে উইন্ডিজের বিপক্ষে ১৯৫ রান তাড়া করে জয় পেয়েছিল ভারত। হ্যারি ব্রুকের নেতৃত্বাধীন ইংল্যান্ডের বিপক্ষে বৃহস্পতিবার রাতের হাই-ভোল্টেজ ম্যাচেও ভারতের জয়ের ধারা বজায় রাখতে মরকেল দলের কারো কাছ থেকে এমন ‘দায়িত্বশীল’ পারফরম্যান্স প্রত্যাশা করছেন।
মরকেল স্বীকার করেছেন যে, ভারত এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত ‘নিখুঁত’ কোনো খেলা প্রদর্শন করতে পারেনি, তবে তার মতে সেটি এখন আর গুরুত্বপূর্ণ নয়।
বৃহস্পতিবারের লড়াইয়ের আগে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের শেষ অনুশীলন সেশনের পর মরকেল সাংবাদিকদের বলেন, “আমরা নিখুঁত খেলা নিয়ে কথা বলছি না। আপনি কীভাবে সেমিফাইনালে পৌঁছেছেন তা বড় কথা নয়। বড় কথা হলো আগামী দুটি ম্যাচ আমরা কীভাবে খেলব। আমাদের দলের গুণগত মান এটাই যে, প্রয়োজনে কেউ না কেউ ঠিকই ত্রাতা হয়ে দাঁড়ায়। আশা করি কাল রাতে আমরা সেই বিশেষ পারফরম্যান্সটি দেখাতে পারব।”
টানা তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও ইংল্যান্ড। মজার ব্যাপার হলো, আগের দুইবারই যারা জিতেছিল, তারাই শেষ পর্যন্ত ট্রফি ঘরে তুলেছিল। ২০২২ অ্যাডিলেডে ইংল্যান্ড ভারতকে ১০ উইকেটে হারিয়ে ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। ২০২৪ এ গায়ানায় ভারত ৬৮ রানে ইংল্যান্ডকে উড়িয়ে দেয়। পরে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জেতে।

তবে এবার ভারতের বড় শক্তি মুম্বাইয়ের গ্যালারি ভরা ৩৫,০০০ আবেগপ্রবণ সমর্থক। মরকেল বলেন, “কালকের রাতটি একটি বড় উপলক্ষ—সেমিফাইনাল, চমৎকার একটি স্টেডিয়াম এবং দারুণ একটি ক্রিকেট ম্যাচ। আশা করি ছেলেরা শান্ত থেকে নিজেদের দক্ষতা সঠিকভাবে প্রয়োগ করতে পারবে।”
পাকিস্তান দল থেকে বাবর আজম বাদ, কে কে আসছেন বাংলাদেশেপাকিস্তান দল থেকে বাবর আজম বাদ, কে কে আসছেন বাংলাদেশে

প্রস্তুতির ক্ষেত্রে ভারত কোনো ঝুঁকি নিতে রাজি নয়। এমনকি মঙ্গলবার রাতের অনুশীলন সেশন এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছিল যাতে তা চন্দ্রগ্রহণের সাথে মিলে না যায়, যা ভারতে অশুভ বলে বিবেচিত হয়। মরকেল বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমাকে চন্দ্রগ্রহণের কথা বলা হয়েছিল এবং সেশনটি পিছিয়ে দেওয়া হয়েছিল। তবে সবচেয়ে বড় বিষয় হলো ছেলেরা অনুশীলনে কতটা ভালো করেছে, যা দেখে আমি আনন্দিত।”

ভারত এর আগে ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছিল এবং সেবারও মুম্বাইয়ের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিদায় নিয়েছিল। এবার ইংল্যান্ডকে নিয়ে সতর্ক ভারত, কারণ গ্রুপ পর্বে কিছুটা নড়বড়ে থাকলেও সুপার এইটে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নিউজিল্যান্ডকে হারিয়ে ছন্দ ফিরে পেয়েছে ইংলিশরা।

ইংল্যান্ড সম্পর্কে মরকেল বলেন, “ওরা বেশ ধূর্ত দল। ওদের ব্যাটিং গভীরতা অনেক, যা ওদের বিপজ্জনক করে তোলে। বোলিংয়েও অনেক বৈচিত্র্য আছে। ওরা ভয়ডরহীন ক্রিকেট খেলে, যা আমাদের সুযোগও তৈরি করে দেবে। কালকের ম্যাচটি হবে দুটি আক্রমণাত্মক দলের মধ্যে এক লড়াই।”

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।