ঢাকাSunday , 10 August 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ
আজকের সর্বশেষ সবখবর

দ.আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল বাংলাদেশ

BDKL DESK
August 10, 2025 9:57 pm
Link Copied!

জিম্বাবুয়ে সফরে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। সিরিজে ধারাবাহিক পারফরম্যান্সে সিরিজ জয় নিশ্চিত করে টাইগার যুবারা।

রোববার জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় দক্ষিণ আফ্রিকা।

প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪১ রান করেন দুই ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ। এরপর মাত্র ২৪ রানের ব্যবধানে বাংলাদেশ হারায় ৩ উইকেট।

একটা পর্যায়ে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ছিল ৬৫ রান। চতুর্থ উইকেটে ১১৭ রানের জুটি গড়েন রিজান হোসেন ও কালাম সিদ্দিকি। কালাম ৭৫ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৬৫ রান করে আউট হন।

এরপর উইকেটকিপার ব্যাটসম্যান আব্দুল্লাহর সঙ্গে জুটি গড়ে সেঞ্চুরির পথেই ছিলেন রিজান। কিন্তু দলীয় ২৪৫ রানে পঞ্চম উইকেটে ৬৩ রানের জুটি গড়ার পর আউট হয়ে মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন।

সাজঘরে ফেরার আগে ৯৬ বলে ১০টি বাউন্ডারির সাহায্যে দলীয় সর্বোচ্চ ৯৫ রান করেন রিজান। তার ব্যাটিং নৈপুণ্যে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৬৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ যুব দল। ইনিংসের একিবারে শেষ দিকে ২৯ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন আব্দুল্লাহ।

টার্গেট তাড়া করতে নেমে রিজান হোসেন ও আল ফাহাদের গতির শিকার হয়ে ৪৮.৪ ওভারে ২৩৬ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ৩৩ রানে জয় পায় বাংলাদেশ। আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন আদনান। ৩৬ রান করেন সনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।