ঢাকাFriday , 15 March 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে হার, তবু খুশি বাংলাদেশ কোচ

BDKL DESK
March 15, 2024 6:03 pm
Link Copied!

সৌদি আরবে সুদানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচের প্রথমটি গোলশূন্য ড্রয়ের পর গত রাতে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। শক্তিতে অনেক এগিয়ে থাকা আফ্রিকার দেশ সুদানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ হারলেও বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা খেলোয়াড়দের পারফরম্যান্সকে ইতিবাচকই দেখছেন।

ম্যাচের পর বাংলাদেশ কোচ বলেছেন, ‘আমরা আরেকটি প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেললাম শক্তিশালী সুদানের বিপক্ষে। এ ম্যাচেও আমাদের ছেলেরা ভালো লড়াই করেছে। ফিজিক্যালি সুদান ও ফিলিস্তিন কাছাকাছি। তাই সুদানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দুটি খেলার অভিজ্ঞতা কাজ দেবে ফিলিস্তিন ম্যাচে।’

আগের ম্যাচ গোলশূন্য, এ ম্যাচে ৩-০ গোলের হার। তারপরও খেলোয়াড়দের মধ্যে উন্নতি দেখছেন কোচ, ‘এখানে (সৌদি আরব) যখন আসি, তার চেয়ে এখন ভালো অবস্থানে আছে দল।’

বাংলাদেশ দল ১৭ মার্চ সৌদি আরব থেকে কুয়েত চলে যাবে। কুয়েতে সিটিতে ২১ মার্চ বিশ্বকাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচটি খেলবে। দুই দলের ফিরতি ম্যাচ ২৬ মার্চ ঢাকায়।

ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ দুটি সামনে রেখে অনুশীলন করতে ২ মার্চ সৌদি আরব গেছে জাতীয় ফুটবল দল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।