ঢাকাMonday , 26 January 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

দেশ ছাড়ার গুঞ্জনের জবাব দিলেন বিসিবি সভাপতি

BDKL DESK
January 26, 2026 6:30 pm
Link Copied!

স্মরণকালের সবচেয়ে অস্থির সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলতে না পারা, একজন বোর্ড পরিচালকের ‘রহস্যময়’ পদত্যাগ, আরেক বোর্ড পরিচালকের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ- সব মিলিয়ে এখন বেশ টালমাটাল অবস্থা বিরাজ করছে দেশের ক্রিকেটে।
এই সময়ে রোববার (২৫ জানুয়ারি) রাতে সংবাদমাধ্যম থেকে সামাজিক যোগাযোগমাধ্যম- সব জায়গাতেই ছড়িয়ে পড়ে যে, দেশ ছেড়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দেশের ক্রিকেটের প্রধান কর্তা অস্ট্রেলিয়ায় মেলবোর্নে পরিবারের কাছে চলে গেছেন, এমন দাবিও করা হয় বিভিন্ন সংবাদমাধ্যমে।

তবে সব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে সোমবার (২৬ জানুয়ারি) সকালে আমিনুল ইসলাম স্বয়ং হাজির হন মিরপুরের বিসিবি কার্যালয়ে। ম্যাচ রেফারিদের উন্নত প্রশিক্ষণের জন্য আয়োজিত এক কর্মশালায় বেশ হাস্যোজ্জলও দেখা যায় তাকে। তবে দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়ায় বেশ বিরক্ত প্রতিক্রিয়াও দেখালেন তিনি।

সবার আমিনুল বলেন, ‘আমার লোকেশন জানানো কি সত্যিই জরুরি? ডু আই ওয়ার্ক অ্যাট দা বিসিবি? আমার ব্যক্তিগত জীবন নিয়ে লোকের কেন এত আগ্রহ?’ পরে বিসিবি মিডিয়া ব্লক থেকে মূল কার্যালয়ে যাওয়ার সময় সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কি মনে হচ্ছে, আমি কি দেশের বাইরে?’

বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুলের পরিবার অনেক বছর ধরেই থিতু মেলবোর্নে। বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পরও কয়েক দফায় মেলবোর্নে গিয়েছেন তিনি। সেখান থেকে অনলাইনে অফিসও করেছেন। আবার সেখানে গেলেও তাই প্রশ্ন বা বিস্ময়ের কিছু এমনিতে থাকার কথা নয়।

তবে দেশের ক্রিকেটের চরম সঙ্কটের মুহূর্তে তিনি চলে যাচ্ছেন বা জাতীয় নির্বাচনের আগে নাও ফিরতে পারেন, এমন গুঞ্জন ছড়িয়েই মূলত খবরটি ভিন্ন মাত্রা পেয়েছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।