ঢাকাFriday , 23 February 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

দুর্দান্ত ফিফটি আফিফের, তবুও নড়বড়ে পুঁজি খুলনার

BDKL DESK
February 23, 2024 9:02 pm
Link Copied!

বিদায় নিশ্চিত হলেও শেষ ম্যাচটি ভালো করার আশা ছিল খুলনা টাইগার্সের। ব্যাট করতে নেমে সেই লক্ষ্যে এগুচ্ছিলেন দুই ওপেনার এনামুল হক ও আফিফ হোসেন। তবে এনামুলের দ্রুত ফিরে গেলেও আফিক হাঁকিয়েছেন দুর্দান্ত ফিফটি।

আফিফ ৩৫ বলে ৫২ রানের দুর্দান্ত ইনিংস খেললেও শেষ দিকের ব্যাটারদের দায়িত্বহীন ব্যাটিংয়ে বেশিদূর এগুতে পারেনি খুলনা। ৮ উইকেটে ১২৮ রান করতে পেরেছে এনামুল হকের দল। অর্থাৎ লিগ পর্বের শেষ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে করতে হবে ১২৯ রান।

শুক্রবার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৯ বলে ১০ রান করে শফিকুল ইসলামের সুইং করা বলে বোল্ড হন এনামুল। সামিত প্যাটেলের বলে ইয়াসির আলির হাতে ধরা পড়ার আগে আফিফের হাফসেঞ্চুরিতে ছিল ৩ চার আর ৪ ছক্কার মার।
এছাড়া মিডলঅর্ডারে নামা ওয়ানে পার্নেল পেয়েছেন ১৪ বলে ২১ রান। ১২ বলে ১১ রান করেছেন মাহমুদুল হাসান জয়। ৮ বলে ১১ রান করেছেন নাহিদুল হাসান। এছাড়া আর কেউ দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি। অবশেষে ১২৮ রানেই থেমে যায় খুলনার ইনিংস।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।