ঢাকাSunday , 21 December 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

দুরন্ত বোলিং করেও দলকে জেতাতে পারলেন না তাসকিন

BDKL DESK
December 21, 2025 6:47 pm
Link Copied!

প্রথমে ব্যাট করে মাত্র ৯০ রানে অলআউট হয়ে হারের পথটা আগেই তৈরি হয়েছিল শারজাহ ওয়ারিয়র্সের। সেখান থেকে বল হাতে অলৌকিক কিছু না করলে জেতা অসম্ভব। দারুণ বোলিং করে ২ উইকেট নিলেন শারজাহর তাসকিন। তবে সেটিও যথেষ্ট হয়নি। ৪ উইকেট ও ৩৭ বল হাতে রেখেই লক্ষ্য পেরিয়ে যায় ডেজার্ট ভাইপার্স।
আইএল টি-টোয়েন্টিতে এর আগের ম্যাচগুলোতে উইকেট পেলেও ইকোনমি ঠিক ছিল না তাসকিনের। নিজের প্রথম দুই ওভারে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট শিকার করেন তিনি। ৪ ওভারে তিনি দেন মোট ২০ রান।

এর আগে আসরের প্রথম ম্যাচে ৪ ওভারে ৩৯ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তাসকিন। পরের ম্যাচে ৪ ওভারে ৩৪ রান দিয়ে নিতে পারেন একটি উইকেট। তৃতীয় ম্যাচে ৩ উইকেট নিতে পারলেও, ৪ ওভারে দিয়ে ফেলেন ৪০ রান। শেষমেশ জাত চেনালেও জেতাতে পারলেন না তাসকিন।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার (২০ ডিসেম্বর) রাতে পিচ ছিল পুরোপুরি বোলিং সহায়ক। ডেভিড পেইন, নাসিম শাহদের তোপে পড়ে নির্ধারিত ২০ ওভারের ১৩ বল বাকি থাকতেই ৯০ রানে অলআউট হয় শারজাহ। দলের হয়ে দুই অঙ্কের দেখা পান কেবল টম অ্যাবেল (৩৫*) আর ইথান ডি’সুজা (১৮)। বাকিরা ছিলেন চরম ব্যর্থ। ৪ বলে ২ রান করে আউট হয়েছেন তাসকিন।

ভাইপার্স জবাব দিতে নামলে শুরুতে তাদের চেপে ধরেন তাসকিনরাও। ৩০ রানের মধ্যে ৩ উইকেট তুলে নেন তারা। এর মধ্যে দুটিই তাসকিনের। তবে স্যাম কারেন (৩৭) ও ড্যান লরেন্সের (১৪) ৩৮ রানের জুটি ম্যাচ থেকে ছিটকে দেয় শারজাহকে।

সাত ম্যাচের পাঁচটি হেরে ও দুটি জিতে ৪ পয়েন্ট নিয়ে ছয় দলের মধ্যে সবার নিচে আছে ওয়ারিয়র্স। আট ম্যাচের সাতটি জিতে ১৪ পয়েন্ট নিয়ে চূড়ায় ভাইপার্স।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।