ঢাকাTuesday , 15 July 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

দুই মাঠে খেলে ভুটানের জালে ‘এক হালি’ মেয়েদের

BDKL DESK
July 15, 2025 8:35 pm
Link Copied!

প্রথমার্ধে এক গোলের লিড। এর পর মাঝে তিন ঘন্টার অপেক্ষা। প্রথমার্ধের পর মূল ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনায় আর খেলা শুরু করা যায়নি৷ দুই দফা টাইম নিয়েও ম্যাচ কমিশনার পারেননি সেই ম্যাচ শুরু করার নির্দেশ দিতে। অগত্যা পাশের ট্রেনিং গ্রাউন্ডে পৌঁনে সাতটায় সেই ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়। দ্বিতীয়ার্ধে এক গোল হজম করলেও আরও তিনটি ফেরত দিয়ে ৪-১ ব্যবধানে কাঙ্খিত জয় পেয়েছে বাংলাদেশ।

এক ম্যাচ একই দিনে দুই মাঠে হওয়ার ঘটনা ফুটবল ইতিহাসে বিরল। সেই ঘটনাই ঘটলো আজ সাফ অনূর্ধ্ব-২০ ওমেন্স চ্যাম্পিয়নশিপে। অবিরাম বৃষ্টি মাথায় নিয়ে প্রথমার্ধ খেলেছে দুই দল। মাঠের অবস্থা ভীষণ বাজে। থকথকে কাদা জলে খেলার স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হয়। এই মাঠে বলের নিয়ন্ত্রণ রাখতে বেগ পেতে হয়েছে ফুটবলারদের। তবুও ৭ মিনিটে শান্তি মার্ডির গোলে লিড পায় বাংলাদেশ।

চোটের ঝুকি নিয়ে প্রথমার্ধ খেললেও, বিরতির পর অনুপোযুক্ত মাঠে আর ম্যাচ চালানোর ঝুঁকি নেননি ম্যাচ কমিশনার। সাফ ও আয়োজক বাফুফের তাৎক্ষণিক সিদ্ধান্তে ম্যাচটি পাশের ট্রেনিং গ্রাউন্ডে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এর মাঝখানে কেটে যায় প্রায় তিন ঘন্টা। সন্ধ্যা পৌনে ৭টায় শুরু হওয়া দ্বিতীয়ার্ধে আরও তিনবার ভুটানের জালে বল পাঠায় বাংলাদেশের মেয়েরা। ম্যাচে বৃষ্টি-কাদা ছাঁপিয়ে নায়ক বনে গেলেন বাংলাদেশের লেফট উইঙ্গার শান্তি মার্ডি। নিজে করলেন হ্যাটট্রিক, বদলি মুনকি আক্তারের গোলে রাখেন অবদান।

ম্যাচের ৫৩ মিনিটে ভুটানের হয়ে এক গোল শোধ করেন সাংগায় ওয়াংমো। ডাবল হেডার পদ্ধতির এবারের আসরে নিজেদের প্রথম পর্বে সবগুলো ম্যাচেই জয় পেলো বাংলাদেশ। একদিন পর আবার ভুটানের বিপক্ষেই নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামবেন আফিদারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।