ঢাকাThursday , 2 October 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

দুই বলে পাকিস্তানের দুই উইকেট তুলে নিলেন মারুফা

BDKL DESK
October 2, 2025 7:19 pm
Link Copied!

শুরুতেই বল হাতে বিধ্বংসী বাংলাদেশি পেসার মারুফা আক্তার। ইনিংস শুরুর প্রথম ওভারে আক্রমণে এসে টানা দুই বলে পাকিস্তানের দুই উইকেট তুলে নিলেন এ টাইগ্রেস। সুযোগ ছিল হ্যাটট্রিকেরও।

কলম্বোতে নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার (২ অক্টোবর) পাকিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিং করছে লাল সবুজরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে প্রতিপক্ষের সংগ্রহ ৫ রান। মারুফা ২ ওভার বল করে ৪ রানের বিনিময়ে ২ উইকেট নিয়েছেন।

এদিন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির কাছ থেকে বল পেয়ে প্রথম তিনটি ডট দেন মারুফা। এরপর ওয়াইড ও একটি সিঙ্গেল দেন এ টাইগ্রেস পেসার। তারপরই দেখান তার বিধ্বংসী রূপ। তার করা পঞ্চম বৈধ বলে সুইং মিস করে বোল্ড হন পাকিস্তানি ব্যাটার ওমাইমা সোহেল (০)। পরের বলে ফের তার সুইংয়ে কাবু হয়ে ইনসাইড এজ হয়ে বোল্ড হন সিদরা আমিন (০)।

তবে বিশ্বকাপে হ্যাটট্রিকের সুযোগ তৈরি হলেও ভাগ্য সহায় হয়নি তার। পরের ওভারে করা তার প্রথম বলটি দেখেশুনে খেলেন মুনিবা আলী। শুরু থেকে মারুফা যেভাবে বলে সুইং করাচ্ছেন তাতে বেশ আতঙ্কিত-ই দেখা যাচ্ছে প্রতিপক্ষ ব্যাটারদের।

মূলপর্বের লড়াইয়ে নামার আগে প্রস্তুতি ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশ। তাই এ ম্যাচে বেশ আত্মবিশ্বাসী টিম টাইগ্রেস। পাকিস্তানের বিপক্ষেও সবশেষ দেখায় জয় আছে লাল সবুজদের।

দুই দলের খেলা সবশেষ ৫ ম্যাচে ফলাফল ২টি করে জয়। একটি ম্যাচ টাই হলে সেই ম্যাচ সুপার ওভারে জিতে বাংলাদেশ। পরিসংখ্যানে এগিয়ে আছে টাইগ্রেসরা।

অন্যদিকে, পাকিস্তানও প্রস্তুত সেরাটা নিয়ে শুভ সূচনা করতে। ভারতের সঙ্গে বৈরী সম্পর্কের কারণে বিশ্বকাপের সবগুলো ম্যাচ পাকিস্তান খেলবে শ্রীলঙ্কায়। সেই দিক থেকে কিছুটা সুবিধা পাবে সিদরা আমিনরা। কারণ, ভ্রমণের ঝক্কি ঝামেলা পোহাতে হবে না তাদের। বাংলাদেশের সঙ্গে নিয়মিত ম্যাচ খেলার কারণে দুই দলের লড়াইটা জমজমাট হবে সেটাই প্রত্যাশা।

পাকিস্তান একাদশ: মুনিবা আলী, ওমাইমা সোহেল, সিদরা আমিন, আলিয়া রিয়াজ, নাতালিয়া পারভেজ, ফাতিমা সানা (অধিনায়ক), সিদরা নাওয়াজ (উইকেটরক্ষক), রামিন শামীম, নাশরা সান্ধু, ডায়ানা বাইগ ও সাদিয়া ইকবাল।
বাংলাদেশ একাদশ: ফারজানা হক, রুবাইয়া হায়দার, শারমিন আক্তার, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সোবানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার ও নিশিতা আক্তার নিশি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।