ঢাকাTuesday , 23 December 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

দীপনের অভিযোগ উড়িয়ে দিলেন বুলবুল

BDKL DESK
December 23, 2025 10:52 pm
Link Copied!

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) দুর্নীতি নিয়ে সম্প্রতি বিস্ফোরক মন্তব্য করেছেন পরিচালক আদনান রহমান দীপন। মঙ্গলবার তার এই মন্তব্যকে ব্যক্তিগত বলে অভিহিত করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে আলাপকালে বিসিবির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন দীপন। তিনি দাবি করেন, ১৫ বছরে যে পরিমাণ দুর্নীতি হয়নি, গত ৬ মাসেই এর চেয়ে বেশি দুর্নীতি হয়েছে বিসিবিতে।

গত বছরের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বোর্ডের দায়িত্বে আসেন ফারুক আহমেদ। তবে নানা সমালোচনার পর ৯ মাসেই তাকে বিসিবি থেকে সরিয়ে দেয়া হয়। এরপর বিসিবির সভাপতির দায়িত্ব নেন আমিনুল ইসলাম বুলবুল। এরপর গত অক্টোবরে নির্বাচনের মাধ্যমে আবারও বিসিবি সভাপতি নির্বাচিত হন তিনি।

বুলবুলের নেতৃত্বে থাকা পরিষদের পরিচালক হয়েও তার দিকেই আঙুল তুলে দীপন বলেন, ‘একজন বোর্ড পরিচালক হিসেবে শতভাগ নিশ্চিত করে বলছি, পাপনের ১৫ বছরের সমান দুর্নীতি হয়েছে সর্বশেষ ছয় মাসে। অনেকের ধারণার বাইরে ছিলো। বোর্ডে না ঢুকলে বিশ্বাস হতো না এরা এত দুর্নীতি করে।’

মঙ্গলবার দীপনের এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন বিসিবির সভাপতি বুলবুল। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি-বিএসপিএ আয়োজিত সাংবাদিকদের মিডিয়া ওয়ার্কশপ শেষে এ নিয়ে কথা বলেন বুলবুল। তিনি বলেন, ‘এটা তো তার সম্পূর্ণ ব্যক্তিগত মত। আমি এটাকে ডিফেন্ড করছি যে এটা তার ব্যক্তিগত মতামত এবং এই ধরনের কোনো অডিট বা এই ধরনের কোনো কাজ আমরা করছি না।’
বুলবুল আরও বলে, ‘একটা সিস্টেমে চলছিল গত ১৫ বছর। যেখানে এক ওভারে ৯০ রানও দেয়া হয়েছিল। এখানে বেশ কিছু পিচের মাটি কেনার পরও মাটির কোনো হদিস নেই। তো সব অডিট এখন চলছে। বাট ওই যে কথাটা (অভিযোগ) ওটা আমি মেনে নিচ্ছি না এবং তার এটা ব্যক্তিগত মত।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।