দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের কারণে শ্রীলংকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারাল বাংলাদেশ ক্রিকেট দল।
সিরিজের প্রথম ওয়ানডেতে ২৪৫ রানের টার্গেট তাড়ায় ৩৫.৫ ওভারে ১৬৭ রানে অলআউট হয়ে বাংলাদেশ হেরে যায় ৭৭ রানে। দ্বিতীয় ম্যাচে ২৪৮ রান করে ১৬ রানের জয়ে সিরিজে কামব্যাক করে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল।
মঙ্গলবার সিরিজ নির্ধারণী ম্যাচে প্রথমে ব্যাট করে ২৮৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে শ্রীলংকা। টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশ ৩৯.৪ ওভারে ১৮৯ রানে অলআউট হয়ে যায়। ৯৯ রানের বিশাল ব্যবধানে জিতে সিরিজ নিশ্চিত করে স্বাগতিক শ্রীলংকা।
এদিন টার্গেট তাড়ায় দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন তাওহিদ হৃদয়। ২৭ রান করেন জাকের আলি। ২৮ রান করেন মেহেদি হাসান মিরাজ। শ্রীলংকার হয়ে ৩টি করে উইকেট নেন আসিতা ফার্নান্দো ও দুশমন্ত চামিরা। আর দুটি করে উইকেট নেন দুনিত ওয়ালালাগে ও হাসারাঙ্গা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
