ঢাকাMonday , 1 December 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

‘দল যারা দেয়, তাদের প্রশ্ন করুন’–অঙ্কনের একাদশে না থাকা প্রসঙ্গে টেইট

BDKL DESK
December 1, 2025 7:39 pm
Link Copied!

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টির স্কোয়াডে ছিলেন না শামীম হোসেন পাটোয়ারি। তার জায়গায় দলে ডাক পেয়েছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টাইগারদের শেষ সিরিজে দল নিয়ে পরীক্ষানিরীক্ষার জন্যই অঙ্কনকে দলে ডাকা। কিন্তু সিরিজের প্রথম দুই ম্যাচের একটিতেও একাদশে জায়গা হয়নি এই উইকেটকিপার-ব্যাটারের। সিরিজের শেষ টি-টোয়েন্টির স্কোয়াডে ফিরেছেন শামীম। বাদ না পরলেও তাই শেষ ম্যাচেও অঙ্কনের খেলা অনিশ্চিত।
আগামীকাল (২ ডিসেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহিদ ফ্ল্যাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটিই বাংলাদেশের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ।
বিশ্বকাপের জন্য সঠিক টিম কম্বিনেশন খুঁজে বের করা, একাদশের জন্য বিকল্প খেলোয়াড় তৈরি করার জন্য এটিই তাই ছিল টাইগারদের শেষ সুযোগ। সেই পরিকল্পনায় মাহিদুল ইসলাম অঙ্কনকে স্কোয়াডে ডাকা হলেও এখন পর্যন্ত পরখ করে দেখা হয়নি। তৃতীয় ম্যাচে একাদশে ডাক না পেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই উইকেটকিপারকে পরখ করার শেষ সুযোগটাও নষ্ট হবে। প্রশ্ন উঠছে তাই স্কোয়াডে তার আকস্মিক অন্তর্ভূক্তি নিয়েও।
তবে, বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইট ম্যাচের আগের দিন (সোমবার) সংবাদ সম্মেলনে এসে হাঁটতে চাইলেন নিরাপদ রাস্তায়। অঙ্কনকে কেনো প্রথম দুই ম্যাচের একাদশে রাখা হয়নি–এমন প্রশ্নে টেইটের জবাব, ‘যারা দল ঠিক করে, তাদের প্রশ্ন করুন।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টি না থাকলেও বিশ্বকাপের আগের সময়টা ব্যস্ততায় কাটবে টাইগারদের। ডিসেম্বরের শেষদিকে শুরু হবে বিপিএলের ১২তম আসর। শেষ হবে বিশ্বকাপের দুই সপ্তাহ আগে। বিপিএল ও প্রস্তুতি ম্যাচ মিলিয়ে বিশ্বকাপের জন্য পর্যাপ্ত প্রস্তুতি হয়ে যাবে বলে বিশ্বাস টাইগারদের পেস বোলিং কোচের।
তবে, আছে শঙ্কাও। এক মাস লম্বা বিপিএলে থাকছে পেসারদের ইনজুরিতে পড়ার শঙ্কা। টেইট অবশ্য সেই শঙ্কা গায়ে মাখতে নারাজ,  ‘আমি চোটের শঙ্কা নিয়ে ভীত নই। এটা আমার নিয়ন্ত্রণে নেই। ভালো দিক হচ্ছে, খেলোয়াড়েরা বিশ্বকাপের আগে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে। চোট যেকোনো সময়, যেকোনো জায়গায় হতে পারে, এটা আমার নিয়ন্ত্রণে নেই। বিশ্বকাপের সূচিও আমার হাতে নেই। কারণ, আমি পেস বোলিং কোচ।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।